সৌদিতে দুর্ঘটনায় পরিবারের তিনজন নিহত, লাশ দেশে আনার আকুতি

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৯:৩৯ পিএম

সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। স্বজনরা তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন।

স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- মোবারক হোসেন (৪৮), তার দশম শ্রেণি পড়ুয়া ছেলে তানজিল আব্দুল্লাহ (১৭) এবং অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে মাহিয়া মাহি (১৪)।

আহতরা হলেন- মোবারক হোসেনের স্ত্রী শিখা আক্তার (৪০) এবং বড় মেয়ে মিথিলা ফারজানা মিম (১৯)। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত মোবারক হোসেন ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জের গাজিরটেক গ্রামের শেখ মোহাম্মদ আলী ওরফে মোহন শেখের বড় ছেলে। তার পাঁচ ভাই আর তিন বোনের মধ্যে চার ভাই সৌদি প্রবাসী।

মোবারক প্রায় দুই যুগ ধরে পরিবার নিয়ে সৌদি আরবের দাম্মাম শহরে বাস করেন। সেখানে তার একটি কার রিপেয়ার শপ (গাড়ি মেরামতের দোকান) রয়েছে। গত চার মাস আগে পরিবার নিয়ে দেশে বেড়াতে এসেছিলেন তিনি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার পরিবারের সদস্যরা ব্যক্তিগত গাড়িতে ওমরাহ পালনের জন্য মক্কায় যান। শনিবার ফেরার পথে আল-কাসিম নামক স্থানে দুর্ঘটনা ঘটে। পেছন থেকে একটি গাড়ি ওই গাড়িটিকে ধাক্কা দিলে গাড়িতে থাকা পরিবারের সবাই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে- কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা শেখ মোহম্মদ আলী ওরফে মোহন শেখ জানান, তার বড় নাতনি মিমের কানাডা যাওয়ার কথা ছিলো। তাই পরিবারের সবাই মিলে ওমরাহ করতে গিয়েছিলেন মোবারক।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

নিহতের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার রাতে বড় ভাই মোবারক তাদের ফোন করে জানান, তারা পরদিন ওমরাহ করতে যাবেন। এটিই ছিলো তাদের সাথে শেষ কথা।

পরিবারের অন্য সদস্যরা দ্রুত দেশে লাশ আনার জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন।


একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর