অর্থ পাচার সম্পর্কে জানতেই মার্কিন প্রতিনিধি দল দুদকে

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১১:৪১ পিএম

রাজনৈতিক ইস্যু বা নির্বাচন নয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন কানুন ও অর্থ পাচার সম্পর্কে জানতেই মার্কিন প্রতিনিধি দল দুদক কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন বলে জানিয়েছেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।

রোববার বিকেলে রিচার্ড নেফিউর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি দুদকের কার্যালয়ে যায়।

দুদক সচিবের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক, দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ বলেন, দুদকের সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে।

পরে দুদক সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, মার্কিন প্রতিনিধিদের সাথে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। অর্থ পাচারের বিষয়ে কিভাবে কাজ করা যায়, তা নিয়ে প্রাথমিক একটা আলোচনা হয়েছে।

একাত্তর/জো

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং তাঁর পরিবার ও স্বজনদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ বা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উত্তাপের মাঝেই নিউইয়র্কে এক অনন্য মানবিক সুর তুললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের...
টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সেই আমন্ত্রণে সাড়া দেয় বাংলাদেশসহ প্রতিটি সদস্য দেশ। তবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি ভারত।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এক বিশেষ ও গোপন বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মোজতবা খামেনির ওই গুরুত্ববহ বার্তাটি নিয়ে রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির নজিরবিহীন ভরাডুবির পরও পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুদ্ধের দামামা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।...
নির্বাচন-উত্তর ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে বড় ধরণের ধাক্কা খেয়েছেন ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার তাঁর দীর্ঘদিনের কট্টর শরিক দল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ নতুন সরকার গঠনে...
যুক্তরাজ্যের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও হলিউড তারকা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের মারাত্মক অভিযোগ প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর