বাঘাইছড়িতে পাহাড় ধস, সড়ক যোগাযোগ বন্ধ

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১০:৫০ এএম

রাঙ্গামাটির বাঘাইছড়ির উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বন্ধ হয়ে গেছে দেশের সঙ্গে বাঘাইছড়ির সড়ক যোগাযোগ। 

মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার মরিশ্যা দিঘীনাল সড়কের ১৬ কিলোমিটার বলপেইয়া আদাম এলাকায় এ ঘটনা ঘটে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, ছয় দিনের টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তৃতীয় বারের মতো পাহাড় ধসের ঘটনা ঘটলো। এরই মধ্যে ঝুঁকি পূর্ণ এলাকায় মাইকিংসহ লাল পতাকা টানিয়ে সতর্ক করার পাশাপাশি স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে। 

image


তিনি জানান, মারিশ্যা দিঘীনালা সড়কের ১৮ কিলোমিটার এলাকায় ১০টি জায়গায় পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। 

তিনি আরও জানান, কাঁচালং নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে উপজেলার বহু এলাকা প্লাবিত হয়েছে। 

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রোকৌশলী মাসুদুর রহমান বলেন, ইতিমধ্যে একটি টিম বুলডোজার নিয়ে রওনা হয়েছে। সড়কের মাটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করতে সময় লাগবে। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর