অক্টোবরেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৪:৩৮ পিএম

অক্টোবরের শেষেই ম‌তি‌ঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিটিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

বুধবার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এমআরটি লাইন-৬ এর রুট এলাইনমেন্ট মিডিয়ানে (সড়ক বিভাজক) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে এই তথ্য জানান তিনি।

ডিটিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, অক্টোবরের মাঝামাঝিতেই শেষ হচ্ছে আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেল পথের নির্মাণকাজ। এর কয়েকদিন পর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।

অক্টোবরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন থেকেই মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে, বলেন তিনি।

তিনি জানান, প্রথমে আগারগাঁও থেকে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল- এই তিন স্টেশনে ট্রেন থামবে। পর্যায়ক্রমে বাকি স্টেশনগুলোও খুলে দেওয়া হবে। এজন্য দুই মাসের মতো সময় লাগবে। সে হিসেবে জানুয়ারির দিকে সব স্টেশনে ট্রেন থামবে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমীন উল্লাহ নূরী বলেন, আমরা আশা করছি আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেলের পথ নির্মাণের কাজ ১৫ অক্টোবরের মধ্যে শেষ হবে। এরপর প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন, সেদিনই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে।

এর আগে, গত মাসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও জানিয়েছিলেন, আগামী অক্টোবরে আগারগাঁও স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পাওয়া সাপেক্ষে উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

প্রধানমন্ত্রী গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের আগারগাঁও-দিয়াবাড়ি অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। এই অংশে পারফরম্যান্স টেস্ট শুরু হয়েছিল গত বছরের ১১ মে। দেড় বছর সময় লাগে পরীক্ষামূলক যাত্রার সব ধাপ সম্পন্ন করতে। আগারগাঁও থেকে মতিঝিল অংশে তা করা হবে তিন মাসে।

আরও পড়ুন: কারিগরি ত্রুটিতে মেট্রোরেল চলাচল আড়াই ঘণ্টা বন্ধ

উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে ২১.২৬ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল নির্মাণের কাজ চলছে। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশে ৯টি স্টেশনে থেমে দিনে ১২ ঘণ্টা ট্রেন চলাচল শুরু হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৮ দশমিক ৩৭ কিলোমিটার অংশে স্টেশন সংখ্যা সাতটি। মেট্রোরেলের বাকি ১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ মতিঝিল-কমলাপুর অংশ ২০২৫ সালের জুন নাগাদ চালু হবে বলে ডিটিএমটিসিএল সূত্রে জানা গেছে।


একাত্তর/জো

বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর