কারিগরি ত্রুটিতে মেট্রোরেল চলাচল আড়াই ঘণ্টা বন্ধ

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০১:২০ পিএম

‘কারিগরি ত্রুটি’ দেখা দেওয়ায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পরে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। ট্রেন বন্ধ থাকার কারণে বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা ৫০ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিলো বলে জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন জানান, লাইনে সমস্যা হওয়ায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ থাকার কারণে মেট্রোরেল বন্ধ ছিল। বিদ্যুতের লাইনে কিছু পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমআর‌টি-৬ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক শেখ খ‌লিলুর রহমান জানান, দিয়াবাড়ী থেকে বেলা ১১টা ৫০ মিনিটে মেট্রোরেল ছেড়েছে। এর আগে সমস্যা সমাধানে কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে সমস্যার জায়গা খুঁজে বের করে তা সমাধান করেন।

গত সোমবারও রেল ট্র্যাকে কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করে মেট্রোরেল। ৪০ মিনিট দেরিতে চালু হওয়ায় স্কুল-কলেজ ও অফিসগামী নিয়মিত যাত্রীরা তখন দুর্ভোগে পড়েন।

আরও পড়ুন: বিআরটিএ মিরপুর কার্যালয়ে ঝটিকা অভিযান, ছয় দালালের কারাদণ্ড

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। এরপর থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে।


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর