সালমার গোলে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৫:৩৬ পিএম

সালমা পারালুয়েলোর গোলে প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে স্পেন।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করেন স্পেনের মেয়েরা।

ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় বল দখলে এগিয়ে ছিলো স্পেন। কিন্তু বারবার গোলের সুযোগ তৈরি হলেও গোল পেতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টিতে মারিওনার গোলে অবশেষে এগিয়ে যায় স্পেন।

গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে নেদারল্যান্ডের মেয়েরা। ৯০ মিনিট শেষ হয়ে গেলে যোগ করা সময়ে গ্রাটের গোল নেদারল্যান্ডকে সমতা এনে দেয়।

৯০ মিনিটের খেলায় ১-১ এ সমতায় ছিলো দুই দল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেমিতে যাওয়ার লড়াইয়ে অতিরিক্ত ৩০ মিনিটে প্রাণপণে লড়াই করতে থাকে দুই দলের মেয়েরা।

image


ম্যাচের ১১১ মিনিটে মাঝমাঠ থেকে হারমোসোর কাছ থেকে বল পেয়ে দুই ডাচ ডিফেন্ডারকে টপকে বক্সের কাছে পৌঁছে যান ১৯ বছর বয়সী সালমা। এরপর সোজা বল পাঠিয়ে দেন জালে।

স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে দলকে ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইলে নিয়ে যান সালমা।


একাত্তর/পিএজে


লা লিগার ষষ্ঠ রাউন্ডে যেন সব রোমাঞ্চ আর নাটকের ঝুলিয়ে রাখা বাঁধ ভাঙল! এলচেকে ৩-২ গোলে হারিয়ে নাটকীয় এক জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকেও যখন ড্রয়ের লজ্জায়...
বার্সেলোনার মাঠে যেন এক তাণ্ডব ঘটে গেল! ক্যাম্প ন্যু-তে রেসিং সান্তান্দারকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ-বিচূর্ণ করে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান একবারে শক্তপোক্ত করে নিয়েছে কাতালানরা। সেই...
স্প্যানিশ লা লিগায় লামিন ইয়ামালের জোড়া গোলে লেভান্তের মাঠে ৪-২ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে নতুন মৌসুমে নিজেদের শতভাগ জয়ের ধারা বজায় রেখে লা লিগার পয়েন্ট...
কিলিয়ান এমবাপের বিধ্বংসী পারফরম্যান্সে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে লা লিগায় নিজেদের আধিপত্য বজায় রাখলো রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর