ক্রিমিয়া সেতুতে আবারও হামলার চেষ্টা

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৬:৩১ পিএম

কার্চ প্রণালীর ওপর দাঁড়িয়ে থাকা ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি করেছে যে, কিয়েভ দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালালে তা প্রতিহত করা হয়। এই ঘটনায় তাৎক্ষণিক কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

কিয়েভের এই প্রচেষ্টাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের হামলার চেষ্টা করার কারণে নিরপরাধ বেসামরিক মানুষের জীবন হুমকিতে পড়েছে। অবশ্যই এর প্রতিশোধ নেওয়া হবে বলেও হুমকি দিয়েছে রাশিয়া।

তবে রাশিয়ার এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন সরকার। গত কয়েক মাসে ক্রিমিয়ার কার্চ সেতুতে ইউক্রেনের হামলা নস্যাৎ করে দেয়ার একাধিক দাবি করছে রাশিয়া। এর আগে এক হামলায় সেতুটির একটি অংশ ধসে পড়েছিলো। 

অধিকৃত ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম কার্চ সেতু। ক্রিমিয়া সেতু নামেও এই স্থাপনা পরিচিত। অধিকৃত ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম ১৯ কিলোমিটার দীর্ঘ কার্চ সেতু। 

আরও পড়ুন: ওয়াগনারকে অর্থায়ন করতে পারে বেলারুশ, দাবি যুক্তরাজ্যের

ক্রিমিয়া একসময় ইউক্রেনের অংশ ছিল। ২০১৪ সালে ভূখণ্ডটি দখল করে নেয় রাশিয়া। এরপর ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে সেতু নির্মাণের উদ্যোগ নেয় মস্কো। চার বছরের মাথায় চালু করা হয় কার্চ সেতু।


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর