মিয়ানমারে জেড খনি ধসে ৩০ জন নিখোঁজ

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৭:২৩ পিএম

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড খনিতে মাটি ধসে অন্তত ৩০ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। কাচিন রাজ্যের পার্বত্য শহর হপাকান্তে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে লাভজনক জেড খনি রয়েছে।

সোমবার বিবিসি জানায়, রোববার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই পাহাড়ের পাশে কাদা খননকারী স্থানীয় বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে, যাদের অনেকেই পরিত্যক্ত খনির গর্তে কাজ এবং বাস করেন।

মিয়ানমারে বর্ষাকালে মে থেকে অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টিপাত হলে এই এলাকায় প্রাণঘাতী ভূমিধস সাধারণ ঘটনা।

২০২০ সালের জুলাই মাসে একই এলাকায় ভূমিধসে কমপক্ষে ১৬২ জন মারা যান। ২০১৫ সালে আরেকটি দুর্ঘটনায় ১১০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়। 

তীব্র বৃষ্টির ফলে ১৫০ মিটারের বেশি উচ্চতায় খনি কোম্পানির খননকাজের পর ফেলে যাওয়া পাথর আলগা হয়ে যায়। এতে ময়লা এবং ধ্বংসাবশেষ পাহাড়ের গা বেয়ে নিচে থাকা শ্রমিকদের ওপর পড়ে।

জীবিতরা কাদা, পাথর এবং বন্যার পানির একটি প্রাচীর তাদের ওপর ধসে পড়ার কথা বর্ণনা করেছেন। 

মিয়ানমারের এই অংশ শত শত অনিয়ন্ত্রিত খনি দ্বারা ক্ষতবিক্ষত। এগুলো দেশের অন্যান্য অংশ থেকে বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিকদের আকর্ষণ করে, যারা জেডের সন্ধান করতে আসেন। এই জেড সাধারণত চীনের কাছে বিক্রি হয়। 

একজন উদ্ধারকর্মী অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, এ দুর্ঘটনায় ৩৪ জন নিখোঁজ ও আটজন আহত হয়েছেন এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তবে কিছু খনি শ্রমিক জেডের সন্ধানের আশায় ইতোমধ্যে ঘটনাস্থলে ফিরে এসেছেন।

আরও পড়ুন: মরক্কোতে ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো তাপমাত্রা

নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও জানান, এখনও কোনো মরদেহ খুঁজে পাওয়া যায়নি। 

জেড মাইনিং মিয়ানমারের সামরিক সরকারের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস। এসব খনি সশস্ত্র গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মিকেও অর্থায়ন করে।


একাত্তর/এসজে

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
গেলো ২৬ আগস্টের হিমালয় হিমবাহ ধস এবং তার পরবর্তী ধ্বংসাত্মক আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে অন্তত ২০ হাজার বাড়িঘর নতুন করে নির্মাণ করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই চরম...
হিমালয়ে ভয়াবহ হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে এবং এখনও প্রায় ৪,২০০ মানুষ নিখোঁজ। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের দেয়ালজুড়ে...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর