বিয়েবাড়ি এসে ট্রেনে কাটা পড়ে নানী ও নাতনীর মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৮:৫৪ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে বিয়েবাড়িতে এসে ট্রেনে কাটা পড়ে নানী ও নাতনীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে পৌর শহরের পার্বতীপুর-দিনাজপুর রেলপথের নামাপাড়া রেলব্রিজে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর ভূষিরবন্দর এলাকার মৃত আব্দুল মজিদের স্ত্রী মরজিনা বেগম (৬০) ও তার নাতনী আতিয়ার রহমানের মেয়ে সাথী আক্তার (৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে নামাপাড়া এলাকার তিলাই নদীর ওপর রেলব্রিজ অতিক্রম করছিলেন একদল নারী-পুরুষ। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। এসময় নানী মরজিনা ব্রিজ পার হলেও আটকা পড়েন নাতনী সাথী। নাতনীকে বাঁচাতে এগিয়ে এসে দুইজনই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: রেলস্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

পার্বতীপুর রেল-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজল হক জানান, ঘটনাস্থল দিনাজপুর রেল থানার অধীনে হলেও তারা মরদেহ উদ্ধার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর