যুক্তরাজ্য সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়: ব্রিটিশ হাইকমিশনার

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৫:২৬ পিএম

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। বাংলাদেশের জনগণ যেন ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। 

রোববার বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ইসির সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা ইসির মতো শক্তিশালী, স্বাধীন, প্রতিষ্ঠানের ভূমিকা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেছি।

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার। ছবি: একাত্তর

বৈঠকের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)  কাজী হাবিবুল আউয়াল বলেন, সারাহ কুক নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি অবাধ, সুষ্ঠু নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। পাশাপাশি অংশগ্রহণমূলক নির্বাচন দেখার আশা করছেন। আমরা বলেছি, নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে কাজ করছি। 

তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য কাজ করছি বলে ব্রিটিশ হাইকমিশনারকে জানানো হয়েছে।

ইসিপ্রধান বলেন, উনি (সারাহ কুক) বার বার অংশগ্রহণমূলক ও  গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছেন। আমরা সেক্ষেত্রে বলেছি, রাজনৈতিক দলগুলোর পোলিং এজেন্ট নিশ্চিত করা গেলে নির্বাচন অনেকটাই গ্রহণযোগ্য হবে এবং আমরা সেজন্য কাজ করছি।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন, কমিশন সচিব জাহাঙ্গীর আলম, ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল অ্যাডভাইজারসহ দূতাবাস কর্মকর্তারা। 

চলতি বছরে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সারাহ কুকের এটিই প্রথম সাক্ষাৎ।

 

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর