প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৮ পিএম

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ‘জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগ’ এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রতিনিধিদলটি সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা তিনটায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে।

সাক্ষাৎকালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অব্যাহত অবদানের জন্য তারো আসোকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ২০০৬ সালে জাপান সফরকালে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারো আসোর সঙ্গে সাক্ষাতের স্মৃতি স্মরণ করেন। জবাবে তারো আসোও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সঙ্গে তার পূর্বের সাক্ষাতের স্মৃতি পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাপানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তারো আসো বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ধারাবাহিকভাবে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রেখেছেন। তার দীর্ঘদিনের সম্পৃক্ততা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সুশীল সমাজ ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়াতে গুরুত্বারোপ করা হয়।

জাপানি বিনিয়োগের বিষয়ে আলোকপাত করে তারো আসো বলেন, বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে। দেশে বর্তমানে তৈরি হওয়া রাজনৈতিক স্থিতিশীলতা চমৎকার বিনিয়োগ পরিবেশ তৈরি করেছে। এই ইতিবাচক পরিস্থিতিতে জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে নতুন বিনিয়োগে ব্যাপকভাবে আগ্রহী।

জবাবে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে তার সরকার বেশ কিছু আইনি সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গৃহীত প্রকল্পগুলো তুলে ধরেন তিনি।

বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির ধারাবাহিকতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসার এবং প্রযুক্তি হস্তান্তরে তারো আসোর ব্যক্তিগত সহযোগিতা প্রত্যাশা করেন তারেক রহমান।

সাক্ষাৎকালে বাংলাদেশ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

জাপানি প্রতিনিধিদলে তারো আসোর সঙ্গে ছিলেন দেশটির সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ দেশটির জ্যেষ্ঠ সংসদ সদস্যরা।

একাত্তর/এসি
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রী,...
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের ঐতিহাসিক টোকিও সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ এবং বহুমুখী আর্থিক সহায়তা সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই...
জাপানের সঙ্গে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করা, নতুন বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন...
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে...
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয়...
বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ ও চলাচলের চিহ্ন দেখা গেছে। লোকালয়ে বাঘের এই বিচরণের খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামে তীব্র আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি...
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক চতুর্থ মেয়াদের জয় নিশ্চিত করেছেন বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তবে, রোববার অনুষ্ঠিত এই দ্বিতীয় ধাপের নির্বাচনের চরম...
প্রথম ধাপের নির্বাচনে পরাজয়ের বড় ধাক্কা কাটিয়ে উঠে চরম নাটকীয়তার মধ্য দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। রান-অফ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর