কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯ এএম

কক্সবাজারের নুনিয়ারছাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

দগ্ধদের ভেতর তিনজনের পরিচয় জানা গেছে, তারা হলেন- নৌকার মাঝি দুলাল (৩৭), শফিক (২৭), দিল আহমেদ (৩৪)। তবে তাৎক্ষণিকভাবে বাকি ৮ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার সকাল ১০টার দিকে নুনিয়াছড়া ৬নং ঘাটে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পৌর কাউন্সিলর বলেন, বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে তারা ৬নং ঘাটে আসছিল। হঠাৎ বিকট শব্দ হয়। পরে গিয়ে দেখি নোঙ্গর করা অবস্থায় নৌকায় থাকা রান্না করার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটেছে। এতে নৌকার ১১ জন জেলে আগুনে ঝলসে গেছে। ওই সময় পাশে থাকা জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয়।

জানা গেছে ভুক্তভোগী অনেকেরই আবস্থা খারাপ, তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

একাত্তর/এআর
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর