মালিবাগে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ এএম


রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রহমান (৫০)। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় থাকতেন।

ঢাকার রেলওয়ে থানা (কমলাপুর) এএসআই ফারুক আহমেদ জানান, মালিবাগ রেলগেট থেকে দুইশ’ গজ উত্তরে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রহমানের। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এএসআই জানান, নিহতের স্ত্রী শিখা বেগম মরদেহ শনাক্ত করেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর মালিবাগের আলোচিত ফরচুন শপিংমলে স্বর্ণের দোকানে ৫০০ ভরি সোনা চুরির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিনগত রাতে ওই শপিং মলের শম্পা জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের স্টাফদের ওপর হামলা ও কাউন্টারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার কথা জানিয়েছেন পরিবহনের পরিচালক।
রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে বয়স আনুমানিক ৫০ এর আশপাশে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর