বিএনপি এখন নিজের অস্তিত্ব নিয়ে দুশ্চিন্তায় আছে: কাদের

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৬ পিএম

বিএনপি এখন নিজের অস্তিত্ব রক্ষা নিয়েই দুশ্চিন্তায় আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
শুক্রবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠেয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনী সুধী সমাবেশের আয়োজনস্থল ঘুরে দেখে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, দেশে আন্দোলনের কোন পরিস্থিতি বিরাজমান নেই। আন্দোলন করতে যে প্রস্তুতি দরকার, তা-ও তাদের নেই। বিএনপি শুরুতে যে জোট, সমমনাদের সম্মিলন ঘটিয়েছিল, তা এখন আর নেই। 

তিনি আরও বলেন, বিএনপির মধ্যেই এখন বিভক্তি। সরকার পতন দূরে থাক নিজেদের অস্তিত্ব নিয়েই সংশয়ে আছে বিএনপি।

তিনি বলেন, নির্বাচন পর্যন্ত আমাদের সতর্ক পাহারা থাকবে, যাতে আন্দোলনে নামে কোনো ধরনের সন্ত্রাস-সহিংসতা এবং মানুষের জীবনের নিরাপত্তা সংকট না হয়। বিষয়টি মাথায় রেখে আমরা শান্তি সমাবেশ করছি। এই শান্তিপূর্ণ অবস্থা ও অবস্থান আগামী নির্বাচন পর্যন্ত এবং নির্বাচনের পরেও বজায় থাকবে।

এলিভেটেড এক্সপ্রেস নিয়ে সেতুমন্ত্রী বলেন, যানজট নিরসনে তৈরি করা হয়েছে 'ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে'। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হলেও এখন পর্যন্ত ৬৫ শতাংশ কাজ শেষ করা হয়েছে। শনিবার প্রকল্পের প্রথম ফেইজ উদ্বোধন করা হবে। 

দ্বিতীয় ফেইজের কাজও পুরোদমে চলছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যেদিকে উদ্বোধন হচ্ছে না সেখানেও অনেক কাজ শেষ হয়ে গেছে। আশা করছি, ২০২৪ সালে পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করতে পারব।

তার মতে, পদ্মা সেতু হওয়ার পর দক্ষিণাঞ্চলের মানুষ যেমন সুবিধা পাচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ হলে ঢাকার মানুষও একইরকম সুবিধা পাবে। এখন এই ১১ দশমিক ৫ কিলোমিটার উদ্বোধন হলে দুই ঘণ্টার পথ মাত্র ১০ মিনিটে যাওয়া যাবে। এ সময় মেট্রোরেল প্রকল্প নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। 

তিনি বলেন, সামান্য উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। এতে আমরা যথেষ্ট সুফল পাচ্ছি। ১৬ অক্টোবর মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন উত্তরা, মিরপুর, মতিঝিল রুটে চলাচলকারী সব নাগরিক এর সুফল ভোগ করতে পারবেন।  

একাত্তর/এআর
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর