ফ্রি-কিকের নতুন ইতিহাসের দরজায় কিংবদন্তি মেসি!

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিরুদ্ধে ইন্টার মায়ামির ২-১ গোলের হার স্বস্তি না দিলেও, বিশ্ব ফুটবলের ইতিহাসের পাতায় আরও এক নতুন মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন আধুনিক ফুটবলের জাদুকর লিওনেল মেসি। ম্যাচের কঠিন মুহূর্তে চিরচেনা ভঙ্গিমায় এক দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে বল জালে জড়িয়ে নিজের ক্যারিয়ারের ৭৬তম ফ্রি-কিক গোল পূরণ করেছেন তিনি।

আর এই এক গোলের মাধ্যমেই সর্বকালের সর্বোচ্চ ফ্রি-কিক গোলদাতা ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্শেলিনহো কারিওকার রেকর্ড ছোঁয়ার একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা।

কারিওকার রেকর্ড ৭৮টি ফ্রি-কিক গোল স্পর্শ করতে ফুটবলের এই জাদুকরের প্রয়োজন আর মাত্র দুটি গোল। ইন্টার মায়ামির হয়ে নিজের শেষ সাতটি ম্যাচের মধ্যে চারটিতেই সরাসরি ফ্রি-কিক থেকে গোল আদায় করে নিয়ে এক অবিশ্বাস্য ফর্মে রয়েছেন মেসি। ৭৬টি ফ্রি-কিক গোল নিয়ে অলটাইম লিস্টের এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি, যা ফুটবলপ্রেমীদের নতুন রোমাঞ্চ জোগাচ্ছে।

এই তালিকায় মেসির নিচে থাকা ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তিদের সারিও কম ভারী নয়! ৭৪টি ফ্রি-কিক গোল নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছেন জাইর দা রোসা পিন্টো এবং ৭৩টি গোল নিয়ে চার নম্বরে রবার্তো দিনামিতে। যৌথভাবে পঞ্চম স্থানে অবস্থান করছেন ব্রাজিলিয়ান মাস্টার জুনিও পারনামবুকানো ও সের্বিয়ান কিংবদন্তি সিনিসা মিহাইলোভিচ, যাদের দুজনেরই ঝুলিতে রয়েছে ৭২টি করে ফ্রি-কিক গোল।

ইন্টার মিয়ামির সাম্প্রতিক হারের পরও মেসির প্রতিটি সেট-পিস এখন ফুটবল বিশ্বের নজর কাড়ছে, কারণ সবাই অপেক্ষা করছে কারিওকার বহু বছরের পুরনো রেকর্ড ভেঙে মেসির ফ্রি-কিকের রাজপুত্র হওয়ার ঐতিহাসিক ক্ষণের জন্য!

একাত্তর/এআরএস
মাঠের সবুজ ঘাসে প্রায় দুই দশক ধরে ফুটবলবিশ্বকে বুঁদ করে রাখা মহাকাব্যিক দ্বৈরথটি অবশেষে তার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে। কিন্তু দুই কিংবদন্তির বিদায়লগ্নের সুর একেবারেই ভিন্ন। ২০০৮ থেকে ২০২৩- এই ১৫...
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির অবিস্মরণীয় ক্যারিয়ার ও বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এডিডাস উন্মোচন করেছে ‘মেসি স্পেশাল এডিশন’ আর্জেন্টিনা জার্সি...
লিওনেল মেসির বিদায়ের ঘোষণার পর পুরো আর্জেন্টিনা ফুটবলে এখন কান্নার সুরের পাশাপাশি এক বিরাট বড় প্রশ্ন উঁকি দিচ্ছে, ডিয়েগো মারাদোনা ও লিওনেল মেসির রেখে যাওয়া ফুটবল জগতের সবচেয়ে ওজনদার ও পবিত্র '১০...
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে এক দিন বেশি ছুটি দিতে যাচ্ছে সরকার। এতে করে সাপ্তাহিক ছুটিসহ এবার দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। 
ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পাঞ্জাবের ‘লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি’ (এলপিইউ)-তে এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন, সামাজিক মাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়া এই এক অঘোষিত...
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি...
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর