ইউনূস নিয়ে বিবৃতি দিতে কোনো নির্দেশনা দেয়া হয়নি: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম

ড. ইউনূসের মামলা নিয়ে বিদেশিদের বক্তব্যের বিরুদ্ধে বিবৃতি দিতে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

বিবৃতিতে সই না করা আইন কর্মকর্তা এমরান আহম্মদ ভূঁইয়া বলেছেন, কারো প্ররোচনায় নয় নিজের সিদ্ধান্তেই তিনি বিবৃতি সই না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে আইনমন্ত্রী জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের কারণে এমরান আহম্মেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে গত ৬ জুন অভিযোগ গঠন করেন ঢাকার শ্রম আদালত। এই অভিযোগ বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন ইউনূস। আদালত তা আমলে না নেয়নি। ইউনূসের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে খোলা চিঠি দেন বিশ্বের বিভিন্ন দেশের ১৬০ জন বিশিষ্ট নাগরিক।

এই খোলা চিঠির সমালোচনা করছে দেশের বিভিন্ন মহল। এর বিরোধিতা করে এরইমধ্যে দেশের বিশিষ্ট নাগরিক, সম্পাদক, শিক্ষকসহ নানা শ্রেণীর মানুষ পাল্টা বিবৃতি দিচ্ছেন।

সুপ্রিম কোর্টে সরকার সমর্থক আইনজীবীরাও একটি বিবৃতি দেয়ার জন্য সমমনা আইনজীবীদের স্বাক্ষর সংগ্রহ করছিলেন। সোমবার সেই বিবৃতিতে স্বাক্ষর করতে রাজী হননি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহেমেদ ভুইয়া।

একাত্তরকে তিনি বলেন, স্বাক্ষর দিতে হোয়াটস অ্যাপ গ্রুপে নির্দেশনা দেয়া হয়েছিলো। কিন্তু তার মতে ড.ইউনূসের বিরুদ্ধে মামলা না করে অন্যভাবেও বিষয়টি নিষ্পত্তি করা যেতো।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মেদ ভূঁইয়া বলেন, ‘এটা আসলে আমার একান্ত সিদ্ধান্ত ছিলো। অ্যাটর্নি জেনারেল অফিসের একটি হোয়াটস অ্যাপ গ্রুপ আছে যেখান থেকে গতকাল আমাকে রিমুভ করা হয়েছে। সেখানে ওই নির্দেশনা আসে।’

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানান, বিবৃতিতে স্বাক্ষরের জন্য কোনো নির্দেশনা দেয়া হয়নি। বিশেষ উদ্দেশ্য নিয়ে কাউকে খুশি করতেই এমরান আহম্মদ ভূঁইয়া এমন বক্তব্য দিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘উনি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল) বলেছেন, উনাকে সই করার জন্য অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বলা হয়েছে। তাই যদি হয়ে থাকে উনি আমাকে বলতেন। ফোন করতেন। উনি কিন্তু কোনো কথা বলেননি। 

এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

অ্যাটর্নি জেনারেল অফিস সূত্রে জানা গেছে, এরইমধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানের কক্ষ থেকে বিভিন্ন মামলার নথিপত্র সরিয়ে নেয়া হয়েছে।

একাত্তর/কেএসএইচ
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
আলোচিত রামিসা হত্যা মামলাসহ অন্য সব নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে হাইকোর্টে...
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জুলাই ঘোষণাপত্র এবং সনদের অনুষ্ঠান সব রাজনৈতিক দলকে নিয়ে সংসদ ভবন এলাকাতেই হয়েছিলো। দুটি অনুষ্ঠানেই সরকার প্রধান হিসাবে ড. ইউনূস প্রধান অতিথি ছিলেন। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর