ডেঙ্গু কমাতে এক কোটি মশারি বিতরণের দাবি সংসদে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম

ডেঙ্গু প্রতিরোধে দেশের সাধারণ মানুষের মাঝে মশারি বিতরণ করতে সরকারকে পরামর্শ দিয়েছে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

মঙ্গলবার সংসদে আইন প্রণয়ন কার্যাবলীর সময় তিনি বলেন, এক কোটি মশারি দিলে রোগ অর্ধেক কমে যাবে। যে রোগীর ডেঙ্গু হয়, তাকে যে মশা কামড় দেবে, ওই মশা কোন সুস্থ মানুষকে কামড় দিলে তারও ডেঙ্গু সংক্রমন হবে। এ সহজ পদ্ধতি প্রয়োগ করলে ৫০ শতাংশ রোগী কমে যাবে।

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, মশারি কিনতে পারে না ঢাকা শহরে এমন মানুষ আছে বলে আমার জানা নেই। কিন্তু মশারি ব্যবহার না করার প্রবণতা আছে। মশারি ব্যবহার করে না।

সংসদে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর বিল-২০২৩ এর উপর আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন।

জনমত যাচাইয়ের উপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী বলেন, ডেঙ্গু মশা গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে। মশা মারতে কামান দাগানোর কথা ছিলো, প্রয়োজনে কামান দাগাতে হবে।

ডেঙ্গু প্রতিরোধ প্রক্রিয়া সহজ উল্লেখ করেন শামীম হায়দার পাটোয়ারী। একই সঙ্গে তিনি পথও বাতলে দেন । তিনি বলেন, আমি তো মনে করি খুব সহজ ব্যাপার, এক লাখ স্বেচ্ছাসেবক নিয়োগ করেন, তারা বাড়িতে বাড়িতে গিয়ে লার্ভা পরিষ্কার করবে, ওষুধ দিয়ে আসবে। এখন ওষুধটা যদি ভেজাল হয়, তাতে কোন কাজ না করলে ডেঙ্গুতো বাড়বেই, খুব স্বাভাবিক। স্থানীয় সরকার মন্ত্রীকে বিশেষজ্ঞদের বসার অনুরোধ করেন তিনি।

জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ডেঙ্গুর বিষয়ে গোটা জাতি উদ্বিগ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এ বছর সারা পৃথিবীতে ডেঙ্গুর ভয়াবহতা দেখা দিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে পৃথিবীর ৫০ শতাংশ লোক ডেঙ্গু ঝুঁকিতে আছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরে মশারি কিনতে পারে না এমন মানুষ আছে বলে আমার জানা নেই। কিন্তু মশারি না ব্যবহার করার প্রবণতা আছে। মশারি ব্যবহার করে না। গ্রামগঞ্জে মানুষ আগে থেকে মশারি ব্যবহার করতো, এখনো ব্যবহার করে। এবছর ঢাকা শহরের বাইরে ডেঙ্গু ছড়িয়েছে। এ জন্য তৃণমূল পর্যন্ত মশার লার্ভা ধ্বংস করতে সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি। আমরা সতর্ক আছি। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব তার সবটুকু করছি।

বিপজ্জনক সময়ে মানুষ আক্রান্ত হবে এমন বিষয়ে কোনো ছাড় নেই বলে দাবি করেন তাজুল ইসলাম। একই সময়ে ডেঙ্গু সচেতনতায় বছরের প্রথম থেকে কোটি কোটি টাকা খরচ করে মন্ত্রণালয় বিজ্ঞাপন দিয়ে জনসচেতনতা তৈরি করা হয় বলে জানান তিনি।

একাত্তর/কেএসএইচ
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সভাপতি করে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
আইন ভঙ্গ করলে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ডেঙ্গু সচেতনতায় আগামী শনিবার থেকে সারাদেশে তিন মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয়, তা নির্ধারণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি বলেন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ করেছেন কি না—সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র...
প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে আন্দোলনরত ছাত্র ও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিনিধিদের...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর