ইউএস ওপেনের ফাইনালে জকোভিচ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৪ এএম

বেন শেল্টনকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে নোভাক জকোভিচ। এই আমেরিকানকে সরাসরি সেটে হারিয়ে ২৪ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেছেন জকোভিচ। জোকোভিচ ম্যাচটি জেতেন ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে।

ম্যাচের শুরু থেকেই নিজের আধিপত্য দেখিয়ে খেলতে থাকেন নোভাক জকোভিচ। শেল্টনকে কোন রকম সুযোগ না দিয়ে ৬-৩ গেমে জিতে নেন প্রথম সেট। দ্বিতীয় সেটের দৃশ্যপটও একই। নোভাকের কাছে পাত্তাই পায়নি শেল্টন। ৬-২ গেমে জিতে জয়টা আরও সহজ করে তোলেন এই সার্বিয়ান তারকা।

প্রথমে মনে হয়েছিলো সহজেই ম্যাচে জয় পাবেন জোকোভিচ। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান শেলটন। খেলা চলে যায় টাইব্রেকারে। তবে টাইব্রেকারে তৃতীয় সেটও জিতে নেন নোভাক।

এই জয়ে ইউএস ওপেনে দশমবারের মত ফাইনাল খেলবেন জকোভিচ।

একাত্তর/পিএজে
২৪ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়েছেন নোভাক জোকোভিচ। ইউএস ওপেনের ফাইনালে মেদভেদেভকে হারিয়েছেন তিনি।
ইউএস ওপেনে নারী এককের ফাইনালে বাজিমাত করলো কোকো গফ। আরিনা সাবালেঙ্কাকে ২-১ সেটে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলো এই আমেরিকান ।
ইউএস ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা এবং যুক্তরাষ্ট্রের কোকো গাফ।
ইউএস ওপেনের সেমিফাইনালে কার্লোস আলকারাজ। আলেকজান্ডার জেভেরেভকে সরাসরি সেটে হারিয়েছেন এই স্প্যানিয়ার্ড।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর