গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল গেট থেকে ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। পরে আটক কারারক্ষী শাহিনুর ইসলাম (২৮) ও তার কাছ থেকে উদ্ধারকৃত ১৮৭ পিস ইয়াবা গাজীপুর কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, শাহিনুর ইসলামকে ইয়াবাসহ আটকের পর থানায় খবর দিলে গ্রেফতার করে থানায় আনা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা করা হয়েছে।
আটক হওয়া শাহিনুর ইসলাম ঢাকার ধামরাই থানার কুশোরিয়া ইউনিয়নের রাধানগর এলাকারমোঃ জলিলের ছেলে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন।
আরও পড়ুন: মাদক বিক্রির দায়ে লন্ডনে ৬ ব্রিটিশ বাংলাদেশীর জেল
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, কারারক্ষী শাহিনুর ইসলাম বৃহস্পতিবার (১জুলাই) রাত ৯টায় বাইর থেকে কারাগারে প্রবেশ করছিলেন। একপর্যায়ে আরপি গেটের কারারক্ষীরা তাকে তল্লাশি করে। এসময় তার কাছে থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
একাত্তর/আরবিএস
