‘প্রকৃত মধ্যম আয়ের দেশ হতে হলে বাড়াতে হবে রাজস্ব আদায়’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম

প্রকৃত মধ্যম আয়ের দেশ হতে হলে বাংলাদেশকে কর আহরণ বাড়িয়ে তা জিডিপির ১০ শতাংশে নিতেই হবে বলে মন্তব্য করেছেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের প্রধান অর্থনীতিবিদ অধ্যাপক আদনান খান। তার মতে নেপালের চেয়েও বাংলাদেশের জিডিপি কর অনুপাত কম হওয়া মোটেও স্বস্তিদায়ক নয়। 

একটি দেশের অর্থনীতির ভারসাম্যের মাপকাঠি ধরা হয় জিডিপি অনুপাতে রাজস্ব আদায়ের হারকে। উন্নয়নশীল ও মধ্যম আয়ের দেশ হতে যাওয়া বাংলাদেশে সেই অনুপাত এখন ৭ দশমিক ৫৯ শতাংশ। 

মঙ্গলবার অর্থনীতির চ্যলেঞ্জ নিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আলোচনায় কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এফসিডিও'র প্রধান অর্থনীতিবিদ অধ্যাপক আদনান খান বললেন, নেপালের চেয়েও বাংলাদেশের কর আদায়ের হার কম। কিন্তু মধ্যম আয়ে দেশ হতে হলে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশের উপরে নিতেই হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, জনগণের কাছে সরকারের গ্রহনযোগ্যতা বাড়নোর জন্য কর আদায় বাড়ানোর পাশাপশি দক্ষ কর প্রশাসনেরও বিকল্প নেই।

ড. মশিউর আরও বলেন, কর আহোরণ বাড়াতে বৃহৎ শিল্পের পাশাপাশি ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানগুলোকেও নজরদারীতে আনতে হবে। 

একাত্তর/এআর
ক্ষমতার দেড় মাসে কেবল ব্যাংক থেকেই প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আর ইউনূস সরকারের ঋণসহ শেষ তিন মাসে এ হিসাব ছিল প্রায় ৫৬ হাজার কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয়...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর