কক্সবাজারে রিসোর্ট থেকে তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৮ এএম

কক্সবাজারে একটি রিসোর্ট থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিসোর্ট মালিকের ভাষ্য, এঘটনায় ম্যানেজার ও নিরাপত্তাকর্মী পালিয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কলাতলী এলাকার সি গাজীপুর রিসোর্ট থেকে ফাঁস নেওয়া অবস্থায় তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই তরুণীর নাম জেসমিন আক্তার। বাড়ি রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায়।

রিসোর্টটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার জানান, শনিবার বিকেল চারটার দিকে ওই তরুণী রিসোর্টে আসেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হোটেলের নিরাপত্তাকর্মী ফোরকান ফোনে জানায় তরুণীর মৃত্যু হয়েছে।

জব্বার আরও জানান, খবর পেয়ে রিসোর্টে এসে দেখেন ম্যানেজার আজিজুর রহমান ও নিরাপত্তা কর্মী মো. ফোরকান পালিয়ে গেছেন। এরপর পুলিশে খবর দিলে কক্সবাজার সদর মডেল থানার একটি টিম এসে লাশ উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, রিসোর্টের রেজিস্টারে তরুণীর পরিচয় পাওয়া গেছে। মৃত্যুর রহস্য জানতে তদন্ত চলছে।

একাত্তর/এসি
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর