ঢাকা-ভাঙ্গা রুটে ১২০ কি.মি. বেগে পরীক্ষামূলক ট্রেন চলাচল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৪ পিএম

পদ্মা সেতু হয়ে মাওয়া-ভাঙ্গা রেলপথে ১২০ কিলোমিটার বেগে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে ৬০ কিলোমিটার থেকে শুরু করে চারটি ট্রিপে ক্রমান্বয়ে বিশ কিলোমিটার করে বাড়িয়ে ১২০ কিলোমিটার গতি অর্জন করে ট্রেনটি।

শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে সকাল ৯টা ৬ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া স্টেশনে এসে পৌঁছায়। পরীক্ষামূলক এই ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার।  

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশে রেল চলাচলের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এই পরীক্ষামূলক ট্রেন চলাচল করছে।

সকাল ৯টা ৩০ মিনিটে মাওয়া রেল স্টেশন থেকে পুনরায় পরীক্ষামূলক ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়। সে সময়ে ট্রেনের গতিসীমা বাড়িয়ে করা হয় ঘণ্টায় ৮০ কিলোমিটার।

এরপর ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে আবার ছাড়া হয় ট্রেন। এ সময়ে গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

সবশেষে ১১টা ৩০ মিনিটে ১২০ কিলোমিটার গতি নিয়ে মাওয়া থেকে পুনরায় ট্রেনটি ছেড়ে যায় ভাঙার উদ্দেশ্যে।  

একাত্তর/এআর
কোটাবিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতকারীদের নাশকতায় রেল চলাচল বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে রেলওয়ে। নাশকতার কারণে ১৮ থেকে ২৮ জুলাই পর্যন্ত পূর্বাঞ্চলীয় রেলের আর্থিক ক্ষতি ৩৮ কোটি টাকা। চলাচল বন্ধ...
প্রায় সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের মাওয়াপ্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ফের মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে।বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষায়...
মাদারীপুরের মাটি দিয়ে প্রথমবার ট্রেন চলার খবরে খুশির বন্যা বাইছে পুরো দক্ষিণাঞ্চলে। সবচেয়ে খুশি জেলার শিবচর, শরীয়তপুরের জাজিরা ও মুন্সীগঞ্জ জেলার সর্বস্তরের মানুষ।পদ্মাসেতু দিয়ে ট্রেন চলবে, একদিন...
বাংলাদেশ রেলওয়ে আগামী সপ্তাহে পদ্মা সেতুর মাওয়া-ভাঙ্গা সংযোগ রেলপথে একটি বিশেষ ট্রেন পরীক্ষামূলকভাবে চালানোর পরিকল্পনা করছে।পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন সোমবার (২৭...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর