পোড়া পণ্য বেচে ক্ষতি পোষানোর চেষ্টায় কৃষি মার্কেটের ব্যবসায়ীরা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ পিএম

আগুনের পর কৃষি মার্কেটে পুড়ে যাওয়া পণ্য বিক্রি হচ্ছে পানির দামে। আগুনে পোড়া পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, লবণ বিক্রি হচ্ছে ২০ টাকায় আর লাল চিনির প্যাকেট বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

আগুনের পর কৃষি মার্কেটে বেশিরভাগ দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে। তার ভেতরেও অপেক্ষাকৃত কম নষ্ট চাল, ডাল, আলু, লবণ, আটা, চিনিসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে সস্তায়।

দোকানিরা বলছেন, আগুনে তারা নিঃস্ব হয়ে গেছেন। এখন পুড়ে যাওয়া পণ্য বিক্রি করে কিছুটা ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন। বুধবার দিনগত রাতে আগুন লাগে কৃষি মার্কেটে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া এক দোকানের মালিক কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার দোকানে এক কোটি টাকার মালামাল ছিলো। যা আছে তা ২২-২৩ হাজার টাকায় বিক্রি করতে পারবো।’

আরেক দোকানি বলেন, ‘গুঁড়া দুধ কেনা ছিলো যার দাম ৩৫০ টাকা। এখন বিক্রি করছি ১৫০ টাকায়।’

 

একাত্তর/কেএসএইচ

বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর