আইসিসি ওয়ানডে র‍্যাংকিং

ভারতকে হারিয়ে সপ্তম স্থান পুনরুদ্ধার করলো বাংলাদেশ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৪ এএম

এশিয়া কাপ সুপার ফোর পর্বের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে সপ্তম স্থান পুনরুদ্ধার করেছে  বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৪।
 
সুপার ফোর পর্বে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে বাংলাদেশকে টপকে  সপ্তম স্থানে উঠেছিলো শ্রীলংকা। ২৪ ঘণ্টার ব্যবধানে সপ্তম স্থান ফিরে পেলো টাইগাররা। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে নেমে গেছে শ্রীলংকা।

তবে এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারালে বাংলাদেশকে পেছনে ফেলে আবারও সপ্তম স্থানে উঠবে শ্রীলংকা। তখন শ্রীলংকার রেটিং পয়েন্ট হবে ৯৫ ও বাংলাদেশের হবে ৯৪।

বর্তমানে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ১। কিন্তু শ্রীলংকার বিপক্ষে ফাইনালে ভারত জিতলে বাংলাদেশ-লংকানদের মধ্যে ব্যবধান হবে ২ রেটিং পয়েন্ট। বাংলাদেশের ৯৪ই থাকবে, শ্রীলংকার হবে ৯২।

গতরাতে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় র‌্যাংকিংয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ভারত। একইদিন দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের চতুর্থ ওয়ানডে হেরে যাওয়ায় রেটিং পয়েন্ট হারিয়েছে অস্ট্রেলিয়াও। 

এতে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সমান ১১৫ রেটিং পয়েন্ট থাকলেও ভগ্নাংশের হিসেবে এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। শ্রীলংকার বিপক্ষে ভারত জিতলে অস্ট্রেলিয়া-পাকিস্তানের সমান ১১৫ রেটিং পয়েন্ট হবে ভারতেরও।

আর যদি সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় অস্ট্রেলিয়া, তাহলে আবারও ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে শীর্ষে উঠবে পাকিস্তান।

 

একাত্তর/জো
দীর্ঘ তিন মাসের বিরতি শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আগামী বুধবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের নতুন পথচলা। ২০২৫ সালের...
ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ৮১ রানে হেরেছে টাইগাররা।
ঠিক সেমিফাইনাল নয়, তবে এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা কার্যত অঘোষিত সেমিফাইনাল। আজকের ম্যাচে যে জিতবে সে দলই যাবে ফাইনালে। 
দুই ব্যাটার সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের জোড়া হাফ-সেঞ্চুরিতে দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। 
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর