টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্সের সঙ্গে মাছবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।
শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি (তদন্ত) মুহাম্মদ শাহিদুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা মাছবাহী একটি মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও মিনি ট্রাক থাকা আরও আটজন আহত হন। পরে আহতদের অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও দুইজনের।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৪০ লাখ ছুঁই ছুঁই
ওসি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
একাত্তর/আরবিএস
