কলাপাড়ায় যুবককে প্রকাশ্যে কুপিয়েছে সন্ত্রাসীরা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২১ পিএম

পটুয়াখালীতে প্রকাশ্যে কুপিয়ে এক যুবকের ডান হাতের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার রাত ৯ টার দিকে কলাপাড়ার উপজেলার আলীপুরের একটি রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটছে।

হামলার শিকার হালিম হাওলাদারের (৪৫) সঙ্গে তার চাচা সুমনের জমি নিয়ে বিরোধ চলছিলো বলে জানান তিনি।

আহত হালিমকে স্থানীয় লোকজন তাৎক্ষণিক উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আলম খান জানান, আহত হালিমের সাথে চাচা সুমনের জমির বিরোধ নিয়ে একাধিক মামলা হয়েছে। হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শন করে আহত ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন।

তিনি আরও জানান, এ হামলায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

একাত্তর/পিএজে/কেএসএইচ
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর