মোহাম্মদপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৭ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও দুইজন অন্তঃসত্ত্বা নারীসহ আহত হয়েছেন পাঁচজন। শনিবার সকাল সাতটায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিচয় এখনও জানা যায়নি। আহতরা হলেন, মারুফা বেগম (৪২), তার ছেলের স্ত্রী অন্তঃসত্ত্বা মারফিয়া আক্তার (২০), একই বাড়ির ভাড়াটিয়া অন্তঃসত্ত্বা সালমা আক্তার (২২), রানী বেগম (৪০) ও সিএনজি চালক ইয়ার হোসেন (৪২)।

মোহাম্মদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফেরদৌস জামান জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক এবং সিএনজি পুলিশ হেফাজতে আছে তবে ট্রাকচালক পলাতক রয়েছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা আহত মারুফার স্বামী স-মিল শ্রমিক শরীফ আলম বলেন, তার স্ত্রী মারুফা বেগম অন্তঃসত্ত্বা দুজনকে ডাক্তার দেখানো ও চিকিৎসার কার্ড করার জন্য একটি সিএনজি অটোরিকশায় করে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালে যাচ্ছিলেন। পথে মোহাম্মদপুরের বসিলা ব্রিজের ঢালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ পাঁচজন আহত হয়।

দুর্ঘটনার পরপরই পথচারীরা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন‍্য প্রথমে স্থানীয় সিটি হাসপাতালে নিয়ে যায়। সেখান তাদের শারীরিক অবস্থার অবনতি হলে, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকাল পৌনে নয়টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা বর্তমানে জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, আহতরা কেউ শঙ্কামুক্ত নন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 

একাত্তর/পিএজে
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি...
রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা বাদলের বড় ভাই সুমন ওরফে ‘কাইল্লা সুমন’কে পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টায়, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর