মালয়েশিয়ায় খরচ ছাড়া কর্মী পাঠানো হাজার পেরোয়নি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম

মালয়েশিয়া যেতে এখন খরচ পাঁচ লাখ টাকা। অথচ বেতন কখনই ৩৫ হাজার টাকার বেশি নয়। তাও আবার রয়েছে কাজ না পাবার অভিযোগ। এদিকে বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠানোর যে প্রকল্প ছিল তাও এখনও হাজার পেরোয়নি। মন্ত্রণালয় বলছে, অতিরিক্ত অভিবাসন ব্যয়ের বিষয়টি জানা থাকলেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।  

ভিসা হওয়ার পরই প্রবাসী কল্যাণ ব্যাংকে লোন নিতে আসা নোয়াখালীর এক ব্যক্তি জানান, যেভাবেই হোকে মালয়েশিয়া যেতে চাই। তবে কত টাকা খরচ করে তিনি বিদেশে যাচ্ছে সেই তথ্য অবশ্য জানান নাই। 

তার মতো সাড়ে তিন লাখ বাংলাদেশি গেলো এক বছরে গেছেন মালয়েশিয়া। অপেক্ষায় আছে আরও দেড় লাখ। বর্তমানে মালয়েশিয়াতে কাজের চাহিদা কম থাকায় যাওয়ার গতিও কম। সেই সঙ্গে রয়েছে কাজ না পাবার অভিযোগও। 

মালয়েশিয়ায় খরচ ছাড়া কর্মী পাঠানো হাজার পেরোয়নি

প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, মালয়েশিয়ায় কিছু এজেন্সি কাজের প্রস্তব দিয়ে নিয়ে যায়। পরে কাজ না দিয়ে বসিয়ে রাখে। তারা জানায়, পরে কাজ দেওয়া হবে।

তিনি বলেন, আমরা যদি সিদ্ধান্ত নেই আউটসোর্সিং এজেন্সিগুলোকে আমরা দেবো না। কিন্তু এখানে মনে রাখতে হবে, আমরা যদি না করে দেই, তাহলে আরও অনেক দেশের এজেন্সিগুলো হা করে বসে আছে।

মালয়েশিয়ায় খরচ ছাড়া কর্মী পাঠানো হাজার পেরোয়নি

প্রবাসী কল্যাণ সচিব মনিরুস সালেহিন জানান, দূতাবাসে নির্দেশ দেওয়া আছে যে এজেন্সিগুলো কাজের কথা বলে নিয়ে গিয়ে কাজ দিচ্ছেনা তাদের তথ্য আমাদের দিতে। 

তিনি জানান, ২০২২-২৩ এ সালে সরকারিভাবে ৮৭৫ জন মালয়েশিয়া গেছেন। বেসরকারি ভাবে মাত্র একটি এজেন্সি ২০০ লোক পাঠিয়েছে বিনা খরচে। এজেন্সিগুলো সক্রিয় হলে বিনা খরচে আরও বেশি কর্মী পাঠানো সম্ভব হতো। 

কর্মীর সঙ্কট নেই জানিয়ে তিনি বলেন, সম্পূর্ণ চাকরিদাতার খরচে কর্মী নেওয়ার ডে ডিমান্ড, আমরা আশা অনুযায়ী তা পাচ্ছি না। 

তিনি আরও জানান, বর্তমানে ১০১ এজেন্সির মাধ্যমে প্রতিদিনই কর্মী যচ্ছে মালয়েশিয়া।

একাত্তর/এসি

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর