ইংল্যান্ডের বিপক্ষে সোমবার মাঠে নামছে বাংলাদেশ

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১১:১০ এএম

ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সোমবার মাঠে নামছে বাংলাদেশ। ভারতের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত এক জয়ের পর ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল মিশন শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু ম্যাচের আগের দিন আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী দুই সপ্তাহ গুয়াহাটিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। তাই শঙ্কা জেগেছে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে।

একই ভেন্যুতে ভারত-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে।

এ ম্যাচটি ভেস্তে গেলে বাংলাদেশের চেয়ে ক্ষতিটা বেশি হবে ইংল্যান্ডেরই। কেননা উপমহাদেশের কন্ডিশনে কোনো প্রকার প্রস্তুতি ম্যাচ ছাড়াই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নামতে হবে বিশ্বকাপের মূল লড়াইয়ে।

এদিকে এই প্রস্তুতি ম্যাচ খেলে টাইগার স্কোয়াড উড়াল দিবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায়। আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর ম্যাচ দিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে। 

এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ২৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতে জয় ও ২৪টিতে হেরেছে টাইগাররা। এ বছরের মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলো বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। 

আরবিএস  
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন মাঠে নেমে, তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলা যে কতটা যন্ত্রণাদায়ক, তা শুধু ভুক্তভোগী দলই জানে! টুর্নামেন্টের সবচেয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ এই ম্যাচেই রাত...
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের নাটকীয় ও হৃদয়বিদারক হারের পর ফুটবল দুনিয়ায় যখন তুমুল সমালোচনা চলছে, তখন সেই আগুনে ঘি ঢাললেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর