সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, সমালোচনার ঝড়

 

 

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তার চেয়ারে বসে টিকটক ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভি মাহমুদ (২২) নামে এক যুবক। ১৯ সেকেন্ডের ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। এ ঘটনায় সরকারি কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।

‘কালা ভাই ০.২’ নামের একটি ফেসবুক পেজ ও টিকটক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি ভিডিওটি প্রকাশ করা হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বুকের বোতাম খোলা অবস্থায় সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে উগ্র ভঙ্গিতে কথা বলছেন ওই যুবক।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এই, আপনি কথা বলিয়েন না। আপনি গাছের মধ্যে পেরেক মারেন, এরপর ডিল মেরে রাখেন। আমাদের মতো বন্ধুবান্ধব চুরি করতে পারি না। আমি অফিসিয়ালভাবে আপনার বিরুদ্ধে মামলা করব। আপনি আমাকে চেনেন? এদিকে আসো।’ একপর্যায়ে আপত্তিকর অঙ্গভঙ্গির মধ্য দিয়ে ভিডিওটি শেষ করেন তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সরকারি কার্যালয়ের ভেতরে এভাবে ভিডিও ধারণ এবং কর্মকর্তার চেয়ারে বসার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেন, ‘কমলনগর উপজেলা একটি সরকারি প্রতিষ্ঠান। সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক করার ঘটনায় সমাজসেবা কর্মকর্তাকে ইউএনওর শোকজ করা উচিত।’

এ বিষয়ে অভিযুক্ত অভি মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান। উপজেলা পরিষদে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুষ্টামির ছলে ভিডিওটি ধারণ করেছিলেন। বিষয়টি যে এত দূর গড়াবে, তা তিনি বুঝতে পারেননি। ইতোমধ্যে ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে ফেলেছেন বলেও জানান তিনি।

কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম বলেন, ‘অভি ছেলেটি ইলেকট্রিশিয়ান। উপজেলার বৈদ্যুতিক কাজের জন্য সে এখানে আসে। তবে কীভাবে সুযোগ বুঝে সে ভিডিওটি ধারণ করেছে, তা আমরা জানি না।’

উপজেলা পরিষদের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে কীভাবে এমন ভিডিও ধারণ করা হলো এবং গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হলে এর দায়ভার কে নিতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর দায় অবশ্যই আমাদের ওপর বর্তায়। ইতোমধ্যে তাদের ডাকা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাতুজ জামান বলেন, ‘বিষয়টি সম্পর্কে জেনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

একাত্তর/কেআই
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও দেশীয় অস্ত্রের হামলায় বিএনপি নেতাসহ চারজন আহত হয়েছেন। ‘এক লাখ টাকার বিনিময়ে’ চুক্তিতে এই হামলা চালানো হয়েছে বলে আটকের পর স্থানীয় জনতার কাছে...
পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে নিয়ে ‘মিথ্যা, বানোয়াট ও মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন...
মা ইলিশ রক্ষায় দেওয়া ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে। দীর্ঘ এই নিষেধাজ্ঞা শেষে নদীতে আবার ইলিশ শিকারে নামার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন লক্ষ্মীপুরসহ সারাদেশের...
১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনে উদ্যোগ নিয়েছে সরকার। চলতি সংসদ অধিবেশনেই সংশোধিত আইনটি উত্থাপনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আন্তর্জাতিক রাজনীতির উত্তাপ এবার সোজা এসে পড়ল সবুজ ঘাসের ফুটবল মাঠে! মার্কিন নিষেধাজ্ঞার কঠোর গ্যাঁড়াকলে পড়ে ইরাকে পা-ই রাখতে পারল না ইরানের জাতীয় ফুটবল দল। মঙ্গলবার চার দেশীয় আসরে অংশ নিতে উড়াল...
মহাকাশ প্রযুক্তিতে নতুন বিপ্লব আনতে যাচ্ছেন ইলন মাস্ক। এবারে চাঁদের মাটিতে এআই স্যাটেলাইট কারখানা স্থাপন করতে চায় মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেসএক্স।
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।   
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর