পানির নিচে মিললো ৩,৩০০ বছরের পুরনো ধারালো তলোয়ার!

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

তিন হাজার ৩০০ বছর আগের তলোয়ার, তাও আবার একেবারে ধারাল! ইতালির রোমের উত্তর-পশ্চিমে অবস্থিত মেজ্জানো লেকের তলদেশ থেকে উদ্ধার হয়েছে ব্রোঞ্জ যুগের এক দুর্দান্ত ও অমূল্য রত্ন। পানির নিচে দীর্ঘ তিন সহস্রাব্দের বেশি সময় ধরে লুকিয়ে থাকা এই অস্ত্রটি প্রত্নতাত্ত্বিকদের ঘুম উড়িয়ে দিয়েছে।


ইতালির রোম থেকে প্রায় ৬০ মাইল উত্তর-পশ্চিমে ভালেন্টানোর মেজ্জানো লেকের তলদেশে সাম্প্রতিক এক খননকাজে মিলেছে এই যুগান্তকারী আবিষ্কার। প্রত্নতত্ত্ব, ফাইন আর্টস এবং ল্যান্ডস্কেপ সুপারিটেন্ডেন্সি অফ সাউদার্ন ইট্রুরিয়া জানিয়েছে, ত্রেয়োদশ শতাব্দীর (১৩০০ খ্রিষ্টপূর্বাব্দ) এই অস্ত্রটি লেকের দক্ষিণ তীরের একটি কম আলোচিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, দীর্ঘ সাড়ে তিন হাজার বছর পানির নিচে থাকার পরেও তলোয়ারটির ধার ও সংরক্ষণ অবস্থা একদম নিখুঁত রয়েছে।


১৯৭০-এর দশকের পর থেকে মেজ্জানো লেক থেকে এটি তৃতীয় কোনো তলোয়ার আবিষ্কার। বিশেষজ্ঞদের ধারণা, ব্রোঞ্জ যুগের শেষভাগে মধ্য ইতালিতে অস্ত্র তৈরির উন্নত প্রযুক্তির এটি এক দারুণ নিদর্শন। প্রাচীন এই লেকটি মূলত একটি প্রাচীন অগ্ন্যুৎপাতের ক্রেটারের ওপর অবস্থিত, যেখানে ব্রোঞ্জ যুগে মানুষের বসতি ছিল। সংস্থাটির ভাষ্যমতে, সে সময়ে ব্রোঞ্জ নির্মিত এই অস্ত্রগুলো কেবল লড়াইয়ের হাতিয়ারই ছিল না, বরং এগুলো ছিল উচ্চপদস্থ যোদ্ধা বা কুলজাতীয় ব্যক্তিদের কাছে ক্ষমতা, মর্যাদা ও আভিজাত্যের প্রতীক।

উদ্ধার অভিযানের ভিডিওতে স্কুবা ডাইভারদের লেকের তলদেশ থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে তলোয়ারটি উদ্ধার করে নৌকায় তুলতে দেখা গেছে। শুধু তলোয়ারই নয়, একই খনন অভিযানে লেকটির বুক থেকে কুঠার, ছোরা, তীরের ফলা, বর্শার ফলা এবং অক্ষত বেশ কিছু প্রাচীন পাত্র বা ভেসেলও উদ্ধার করা হয়েছে। প্রাচীন এই সভ্যতার নিদর্শনগুলো নিয়ে শিগগিরই একটি জমকালো প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: ফক্স নিউজ

একাত্তর/এআরএস
আকাশে তখন রীতিমতো ত্রাসের রাজত্ব! বোমার হুমকি দিয়ে বিমানের ককপিটে ঢোকার চেষ্টা করলেন এক যাত্রী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে নিউ অর্লিন্সগামী একটি ফ্লাইটে এই আকস্মিক হুলস্থূল কাণ্ডে শেষ পর্যন্ত...
রাজধানীর গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় প্রাণ হারালেন দুই নারী। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বত সিনেমা হলের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক উপদেষ্টা পরিষদ গঠন ও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হতে পারে। বিভিন্ন পেশা ও স্তরের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত এই উপদেষ্টা পরিষদে বিভিন্ন...
তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘ বার্ষিক জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বুধবার থেকে শুরু হয়েছে বিশ্বনেতাদের হাই-লেভেল হাইলাইটস পর্ব। সম্মেলনে অংশ নেওয়া প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর