ফেনীতে ঘুমের মধ্যে আগুনে পুড়লো দুই শিশু, পরিবারের দাবি হত্যা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১২:০৩ পিএম

ফেনীতে ঘুমের মধ্যে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছে দুটি শিশু। পরিবারের দাবি, বিরোধের জেরে আগুন দিয়ে শিশুদের হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার রাত একটার দিকে শহরের মধ্যম বিরিঞ্চি ফকির বাড়ি রনি হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো- রনির বড় ছেলে সপ্তম শ্রেণির ছাত্র মাইদুল ইসলাম শাহাদত এবং দ্বিতীয় শ্রেণির ছাত্র রাহাদুল ইসলাম গোলাপ।

স্থানীয়রা জানায়, আগুন লাগার পর তাদের চিৎকারে এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে শাহাদাতের দগ্ধ মরদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। আর ছোট ছেলে গোলাপকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
ফেনীর ফুলগাজীতে গৃহবধূ কাজল আক্তার (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‍্যাব। আইন প্রয়োগকারী সংস্থাটি বলছে, ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য চুরি করতে গিয়েই কাজল আক্তারকে হাত-পা বেঁধে নৃশংসভাবে...
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর