ঢাকায় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম

রাজধানীর গুলশানে অফিস শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন (৫০)। অজ্ঞাতনামা দুই হামলাকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি ক্যানসার হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় মহখালীতে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে এই হামলার ঘটনা ঘটে। ২০ থেকে ২৫ বছর বয়সী দুই যুবক পেছন থেকে এসে ডা. আহমদ হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে দ্রুত জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার খবর পেয়ে রাত সাড়ে সাতটার দিকে হাসপাতালে আহত চিকিৎসকের খোঁজ নিতে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নেপথ্যে টেন্ডার বা অন্য কোনো বিষয় আছে কি না, তা খুঁজে বের করবে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তিনি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আশ্বাস দেন।

এদিকে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, ডা. আহমদ হোসেনকে বেশ কিছুদিন ধরে বিদেশি নম্বর থেকে টেন্ডার দেওয়ার জন্য একটি চক্র হুমকি দিয়ে আসছিেলা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ডিউটি শেষে বাসায় ফেরার পথে তাকে ভয় দেখানোর উদ্দেশেই পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ আধুনিক প্রযুক্তির সহায়তায় জড়িতদের ধরার চেষ্টা চলছে। 

একাত্তর/এসি
রাজধানীর কলাবাগানে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় জামাই শিপনকে আটক করেছে পুলিশ। 
রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির ছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবক সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ভাইয়ের সাথে হাঁটতে বের হয়ে হামলার শিকার হয় সে। এই...
ছিনতাইকারীদের দেখে চিৎকার করায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে। ঘটনাটি ঘটেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায়।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর