কী চলছে ওটিটিতে

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:৩০ পিএম

ওটিটি প্লাটফর্মে গেলো কয়েকদিনে মুক্তি পেয়েছে একাধিক কন্টেন্ট। মুক্তি পেয়েই আলোচনায় হইচইয়ের ‘অদৃশ্য’। ফারুকীর সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ দেখা যাবে চরকিতে। নতুন মুক্তি পাওয়া কন্টেন্টগুলো দর্শকদের মন জয় করে নেবে বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের।

৫ অক্টোবর ওটিটি প্লাটফর্ম হইচই এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘অদৃশ্য’। এতে একসাথে জুটি বেঁধেছেন দর্শকের কাছে বহুমুখী চরিত্রের অসামান্য প্রতিভার জন্যে পরিচিত অভিনেতা মাহফুজ আহমেদ ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী অপি করিম।

ওয়েব সিরিজটির গল্প আবর্তিত হয় ব্যবসায়ী আনিস আহমেদকে নিয়ে। যিনিকোনো একদিন নিজেকে একটি পরিত্যক্ত ঘরে বন্দী অবস্থায় পান, কে, কেনো এবং কি কারনে তাকে বন্ধী করা হয়েছে তা জানতেই দেখতে হবে এই ওয়েব সিরিজটি।

চলতি মাসেই বুসান চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র ‘অটোবায়োগ্রাফি’। ছবিটি বুসানসহ আরও দু-একটি চলচ্চিত্র উৎসবে দেখানোর পর ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি দেয়া হবে বলে জানান ফারুকী

নেটফ্লিক্সে সপ্তাহখানেক আগে মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষীত চলচ্চিত্র ‘নো হোয়ার’ (Nowhere)। এক গর্ববতী নারীর সমুদ্রের নানান প্রতিকূলতার মাঝে বেঁচে থাকার সংগ্রামকেই তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রটিতে।

এছাড়াও দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে জুলফিকার জাহেদী পরিচালিত মামনুন ইমন অভিনীত চলচ্চিত্র ‘কাগজ’। যারা হলে যেয়ে ছবিটি দেখতে পারেননি তারা এখন ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে দেখতে পারবেন ছবিটি।

 

বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর