ওটিটিতে আসছেন অপি-মাহফুজ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম

টেলিভিশন নাটকের জনপ্রিয় জুটি মাহফুজ আহমেদ ও অপি করিমকে দেখা যাবে ওটিটি দুনিয়ায়। মাহফুজ-অপি অভিনীত এই ওয়েব সিরিজটি ৫ অক্টোবর হইচই এর পর্দায় আসছে।

গেলো মাসে চরকিতে মুক্তি পাওয়া ভাইরাস ওয়েব সিরিজটি সাড়া ফেলেছে দর্শকদের মনে।

ছোট পর্দার জনপ্রিয় জুটি মাহফুজ ও অপি করিমকে অদৃশ্য ওয়েব সিরিজে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।

এই সিরিজটির গল্প আবর্তিত হয়েছে আনিস আহমেদ নামের এক ব্যবসায়ীর চরিত্রকে ঘিরে। যাকে বন্দী করে রাখা হয় একটি পরিত্যক্ত ঘরে, কেনো, কী কারনে তাকে বন্দী করে রাখা হয়েছে তা নিয়েই এই ওয়েব সিরিজটির গল্প।

শাফায়েত মনসুর রানা পরিচালিত এই সিরিজটি দর্শকদের মাঝে সাসপেন্স, ড্রামা ও ষড়যন্ত্রের মাধ্যমে এমন এক রহস্যময় অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবে যা দর্শকদের শেষপর্ব পর্যন্ত সিরিজটি দেখতে বাধ্য করবে।

বঙ্গতে মুক্তি পেয়েছে পরীমনি ও সজল অভিনীত পাফ ড্যাডি। আধ্যাত্মিক ও বাস্তবতার সম্বনয়ে পাফ ড্যাডির গল্প যাতে উঠতি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। সে তার সিনেমা হিট করতে বাবার শরণাপন্ন হয়। সত্যিই কি অলোকিক ক্ষমতার অধিকারি পাফ ড্যাডি নাকি ভণ্ডা? ৭ সেপ্টেম্বর বঙ্গতে মুক্তি পেয়েছে এই ওয়েব ফিল্মটি।

অমন বিশ্বাস পরিচালিত ভাইরাস ওয়েব সিরিজটি প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। যাতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলোম ফরিদা ছন্দাসহ আরও অনেকে।

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর