ভোটের আমেজ শুরু ১৫ দিনের মধ্যেই: রাজ্জাক

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১২:১৫ পিএম

ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না - এমন মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যেই দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শুরু হয়ে যাবে।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার প্রণয়ন কমিটির বৈঠক শুরু হওয়ার আগে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রাজ্জাক বলেন, নির্বাচনের প্রস্তুতি পূর্ণাঙ্গভাবে নিচ্ছে আওয়ামী লীগ। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। সারাদেশে আগামী ১৫ দিনের মধ্যেই নির্বাচনী আমেজ শুরু হয়ে যাবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা এগিয়ে আসছে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে ভোট করার বাধ্যবাধকতা থাকায় নভেম্বরেই নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে বলে এর আগে কমিশন থেকে জানানো হয়।

নির্বাচন সামনে রেখে দলের ইশতেহার প্রণয়নেও হাত দিয়েছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। ইশতেহারে তরুণ ও নারীদের গুরুত্ব দেয়া হচ্ছে এর আগে জানিয়েছেন দলটির নেতারা।

সংবাদ আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থান করাই হবে এবার ইশতেহারের মূল উদ্দেশ্য। দেশে সব ধরনের অবকাঠামো উন্নয়ন হয়েছে এবং বিনিয়োগও বেড়েছে। যা স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করবে।

২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দ্রব্যমূল্য সহনীয় রাখতে ইতোমধ্যেই পরিকল্পনা নেওয়া হয়েছে। যা আগামী নির্বাচনে বাস্তবায়ন করা হবে। 

আরবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
প্রায় ছয় দশকের রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম, নির্বাচন, দলীয় নেতৃত্ব এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেছেন আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১০ মে) আদালত এই আদেশ দেন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর