পটুয়াখালীর ভাষা সৈনিক আবুল হোসেন মারা গেছেন

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৩:১৬ পিএম

পটুয়াখালীর ভাষা সৈনিক আবুল হোসেন আবু মিয়া মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

মরহুমের প্রথম নামাজে জানাজা বুধবার দুপুর পৌনে একটায় দুমকি উপজেলার আঙ্গারিয়ায় গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। বিকেল তিনটায় তার মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে রাখা হবে। বাদআছর চরপাড়া জেলা প্রশাসক ঈদগা মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হবে।

আবুল হোসেন আবু মিয়া বর্ণাঢ্য কর্মজীবনে বায়ান্নর ভাষা সংগ্রামী, শহীদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য, আবু মিয়া শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা, আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে সরব উপস্থিতি ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পটুয়াখালীর রাজনৈতিক, সামাজিক ও  সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

একাত্তর/এসি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর