বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে ভারতকে কখনই হারাতে পারেনি পাকিস্তান। এই নিয়ে টিম ইন্ডিয়াপ্রেমীদের ভেতরে অহংকার থাকলেও, পাকিস্তানি ভক্তের মনে জ্বালা ধরায়। গেলো শনিবার দুই চির শত্রুর মধ্যে লড়াইয়ে গো-হারা হেরেছে পাকিস্তান। সাত উইকেটর সহজ জয় পেয়েছে ভারত।
এ নিয়ে পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের ভেতরে কতটা জ্বালা তৈরি করেছে, তা প্রমাণ পাওয়া গেলো দেশটির এক জনপ্রিয় অভিনেত্রীর পোস্টে, যা এখন রীতিমতো ভাইরাল। পাকিস্তান ভক্তদের আশা, এই আসরেই ভারতকে হারিয়ে প্রতিশোধ নিক পাকিস্তান। কিন্তু সেটি সম্ভব করতে হলে দুই দলকেই যেতে হবে সেমিতে।
তবে পাকিস্তানি জনপ্রিয় টিভি অভিনেত্রী সেহর শিনওয়ারি চাইছেন, তার দল নয়, বাংলাদেশই ভারতকে হারিয়ে প্রতিশোধ নিক। আর সেই আহবান জানিয়ে তিনি মাইক্রো ব্লগিং সাই এক্সে একটা পোস্ট দিয়েছেন। সেখানে তিনি আশা করেছেন, ভারতকে হারিয়ে পাকিস্তানের হয়ে প্রতিশোধ নেবে বাংলাদেশ।
সেহর শিনওয়ারি লেখেন, ইনশাআল্লাহ, পরের ম্যাচে ভারতকে হারিয়ে আমাদের হয়ে প্রতিশোধ নেবে আমার বাঙালি বন্ধুরা। যদি তারা ভারতকে হারাতে পারে, তাহলে আমি ঢাকায় গিয়ে তাদের সঙ্গে মাছ দিয়ে ডিনার ডেট করব। বাংলাদেশ কিন্তু ভারতকে হারাতে চলেছে। আমার পোস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন। পরে মিলিয়ে নেবেন। এই পোস্টটি এরিমধ্যে প্রায় ১৭ হাজার ভিউ হয়েছে।

গত ১৪ অক্টোবর ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান ক্রিকেট দল। এ ম্যাচে ভারতের কাছে পরাজিত হয় পাকিস্তান দল। তারপর এক টুইটে এই ঘোষণা দেন সেহার।
বৃহস্পতিবার বিশ্বকাপে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে আছে ভারত। ওদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পরের দুই ম্যাচের বড় হেরেছে বাংলাদেশ। পুনের ব্যাটিং উইকেটে ফর্মে থাকা ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে সাকিব-তাসকিনদের।
পাকিস্তানের হায়দারাবাদে জন্মগ্রহণ করেন সেহার শিনাওয়ারি। ক্যারিয়ারের শুরুতে পরিবার ও শিনাওয়ারি সম্প্রদায়ের প্রতিরোধের সম্মুখীন হন তিনি। কিন্তু কখনো নিজের লক্ষ্য থেকে সরে যাননি। ২০১৪ সালে কমেডি ঘরানার টিভি সিরিয়াল ‘শের সওয়া শের’-এ প্রথম কাজ করেন।
সাকিব আমাদের কাছে কোন ব্যাপার নয়: মামব্রে
পুনের উইকেটে বড় ভরসা দলপতি সাকিবই