মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, নিউ সানমুন ফার্মাকে জরিমানা 

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:১৯ পিএম

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে রাজধানীর উত্তরার নিউ সানমুন ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে এর পরে ওই দোকান সিলগালা করে দেয়ার পাশাপাশি জড়িতদের কারাদণ্ড দেয়া হবে বলেও সতর্ক করে দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

শনিবার উত্তরাতে অভিযান চালায় ভোক্তার কর্মকর্তারা। অভিযানে তারা দেখতে পান, মানসিক রোগীর জন্য ব্যবহার করা এ ধরনের ইনজেকশনের মেয়াদ ছয় মাস আগেই শেষ হয়েছে।

ফলে, এই ওষুধ পুস করলে ভালো মানুষও পাগল হয়ে যেতে পারেন। অথচ বিক্রির জন্য তা দোকানে সাজিয়ে রেখেছে উত্তরার জসীম উদ্দীনের নিউ সানমুন ফার্মা।

ভোক্তা অধিদপ্তরের অভিযানে প্রায় ১৫ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। ফলে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হয় তাদের।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, ভোক্তাদের ঠকিয়ে কেউই পার পাবে না।

তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির পর স্যালাইনের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দাম নেয়া হচ্ছে। এমন অভিযোগও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। 

আরবি
এবার সরকার নির্ধারিত দামে ডিম বিক্রিতে বাধা এসেছে। আর এ কাজে ধরা খেয়েছেন এক ব্যবসায়ী।
ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির পর ব্যাপক হারে বেড়েছে শিরায় দেওয়া স্যালাইনের চাহিদা। সেই সুযোগে ৮৭ টাকার হাজার মিলি লিটার এক ব্যাগ স্যালাইন এখন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৩৫০ টাকায়। ওষুধ প্রশাসন জানিয়েছে, কেউ...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর