১২ টাকায় ডিম বিক্রিতে বাধা, গ্রেপ্তার এক

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০২:২৯ পিএম

এবার সরকার নির্ধারিত দামে ডিম বিক্রিতে বাধা এসেছে। আর এ কাজে ধরা খেয়েছেন এক ব্যবসায়ী। খোলা বাজারে প্রতিটি ডিম ১২ টাকায় বিক্রিতে বাধা ও হুমকি দেয়ার অভিযোগে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজধানীর নিউমার্কেট থানা পুলিশ।

মঙ্গলবার এ ঘটেছে এ ঘটনা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সহযোগিতায় সোমবার থেকে ১২ টাকা পিস ডিম বিক্রি শুরু হয়েছে।

কিন্তু পোল্ট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই দামে ডিম বিক্রি করার সময় বাধা সৃষ্টি ও বিক্রি বন্ধ করতে হুমকি দেয় নিউমার্কেটের ব্যবসায়ী হাবিব।  

হুমকি পেয়ে পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থল নিউ মার্কেটে ছুটে আসেন ভোক্তার কর্মকর্তারা।

তারা নিউমার্কেট বনলতা কাঁচা বাজারে গিয়ে হাবিব নামের ওই ব্যবসায়ীকে খোঁজ করেন। তাকে না পেয়ে তার মোবাইলে ফোন করে ডেকে আনা হয়।

এরপর শুরু হয় হাবিবকে জিজ্ঞাসাবাদ। তার বিরুদ্ধে ডিম বিক্রিতে বাধা ও হুমকি দেয়ার সত্যতা পায় ভোক্তার কর্মকর্তারা। এরপর হাবিবকে পুলিশে সোপর্দ করা হলে তাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানায় নিয়ে যাওয়া হয়।

সরকার নির্ধারিত প্রতিটি ডিম ১২ টাকা দামে খোলা বাজারে বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ ট্রাক সেল কার্যক্রম শুরু হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সহযোগিতায়।

সোমবার কারওয়ান বাজারের টিসিবি ভবন চত্বরে এই কার্যক্রম উদ্বোধন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, এখানে ট্রাক সেলের মাধ্যমে সরকার ঘোষিত ন্যায্য মূল্যে ডিম বিক্রি হওয়ায় নিম্ন আয়ের মানুষ এবং যারাই এখান থেকে কিনবে তারা কিছুটা স্বস্তি পাবে। 

আরবি
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন নিহত হয়েছেন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক।
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। 
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এতে বন্ধ হয়ে গেছে মিরপুর সড়কের যান চলাচল। ফলে নিউমার্কেটসহ আশপাশের সড়কে...
রাজধানীর নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর