২৮ অক্টোবর রাজধানীতে প্রবেশ বা বের হবার পথ বন্ধ থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৩:১০ পিএম

২৮ অক্টোবর রাজধানীতে প্রবেশ ও বের হবার পথ বন্ধ থাকবে না, তবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে কোনো সমস্যা নেই। তবে, বিশৃঙ্খলা বা সহিংসতার চেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপিকে কোন স্থানে সমাবেশের অনুমতি দেয়া হবে, সেই সিদ্ধান্ত পুলিশ কমিশনারের।  সংবিধান অনুযায়ী ধাক্কা দিলে সরকার পড়ে যাবে তা কিন্তু নয়। সংবিধানে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই। 

এসময় জামায়াত প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি কারণ তারা নিবন্ধিত দল নয়।

বিএনপির সরকার পতনের হুঁশিয়ারি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেখুন, সরকার তো এমন কোনোকিছু না যে, ধাক্কা দিলে পড়ে যাবে। এদেশে গণতান্ত্রিক সরকার আছে। ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। ’

এ সময় আসাদুজ্জামান খান কামাল আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দিয়ে আইন হচ্ছে না বলে দাবি করেন। তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির আওতায় থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। আনসার ব্যাটালিয়নকে গ্রেফতার বা আটকের ক্ষমতা দিয়ে আইন করার বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি। এটি একটি প্রোপাগান্ডা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনটি সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে। সেখানে আলোচনা পর্যালোচনা চলছে।

২৮ অক্টোবর শনিবার রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিএনপি। এক দফা দাবিতে আন্দোলনে থাকা দলটি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ করতে চায়। সেখান থেকে দলটি হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই দিনই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেখানে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। 

প্রধান দুই দলের সমাবেশ ঘিরে উত্তেজনার মধ্যেই জামায়াতে ইসলামী একই দিন মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দেয়। 

 

এআর
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর