‘যেখানে অনুমতি পাবে সেখানেই বিএনপিতে সমাবেশ করতে হবে’

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৫:০০ পিএম

আগামী ২৮ অক্টোবর বিএনপিকে যেখানে অনুমতি দেওয়া হবে, সেখানেই সমাবেশ করতে হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন। দলটিকে নয়া পল্টনের পরিবর্তে, কোনো উন্মুক্ত স্থানে সমাবেশ করার পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন খন্দকার মহিদ উদ্দিন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, মহাসমাবেশ ঘিরে সুনির্দিষ্ট কোনো নাশকতার তথ্য নেই। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পুলিশ অনুমতি দিলেও নয়াপল্টনে সমাবেশ করবে না দিলেও করবে। এ অবস্থায় পুলিশের অবস্থান কী হবে? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার আইনি কাঠামোর মধ্যে থেকে কথা বলতে হবে। কারও বক্তব্যের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে।

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই আইনি কাঠামোতে দেওয়া শর্তগুলো যেন তারা অনুসরণ করে। ঢাকা শহরে রাজনৈতিক দলের সমাবেশ কোনো একটা মাঠে করাই শ্রেয়। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে সেটি আমার বলেছিও।

কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমাবেশে বসে পড়া বা নাশকতার ব্যাপারে গোয়েন্দা তথ্য আছে কি না জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেন, সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নেই। অনেক সময় রাজনীতিবিদরা এ ধরনের ঘটনা ঘটার পর তাদের দায়িত্ব নিতে চান না। তারা বলেন, কে করেছে তারা জানেন না। এমন অভিজ্ঞতাও আমাদের আছে। কাজেই নাশকতা যে করবে না এমন কথা এখনই বলা যাচ্ছে না। নগরবাসীকে নিরাপদ রাখার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

ডিএমপি কমিশনার আরও জানান, ২৮ অক্টোবর শাপলা চত্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় জামায়াতে ইসলামের সমাবেশ করার সুযোগ নেই।

এক প্রশ্নের জবাবে মহিদ উদ্দিন বলেন, এই দলটির বিষয়ে হাইকোর্ট ও নির্বাচন কমিশনের অবজারভেশন আছে।

কেএসএইচ
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প পূর্বাচল নতুন শহর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের...
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা...
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর