আনসার বাহিনীর গ্রেপ্তারের ক্ষমতা নিয়ে ভুল তথ্য ছাড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৮:৩৫ পিএম

অপরাধ সংঘটনের ক্ষেত্রে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা আনসার বাহিনীকে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

বুধবার সচিবালয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একটা মিস ইনফরমেশন, আপনাদের (সাংবাদিক) ভুল ধারণা। এই প্রশ্নটা ভুল ধারণার প্রেক্ষিতে করছেন।

গত সোমবার আনসার ব্যাটালিয়ন বিল-২০২৩ সংসদে উত্থাপন করা হয়। খসড়া আইনে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন নিয়ে অপরাধীকে ‘আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা’ পাচ্ছে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। পাশাপাশি বাহিনীতে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি উত্থাপন করলে তিন দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সেটিকে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে বলেন, আনসার বাহিনীকে গ্রেপ্তার করার পারমিশন কখনও দেওয়া হয়নি, আজকেও দেওয়া হয়নি এবং কোনো আইন দ্বারা সেটা দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই। আমাদের ফৌজদারি কার্যবিধির আওতার ভেতরে থেকে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে, এ হল মূল কথা।

আনসার বাহিনীকে ‘গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার বিধান’ নিয়ে পুলিশের পক্ষ থেকে ‘আপত্তি’ জানানো হয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

সংসদে তোলা বিলকে ‘ভয়াবহ দুশ্চিন্তার ও আতঙ্কের বিষয়’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিলের কোনোকিছু নিয়ে প্রশ্ন উঠলে সংসদীয় স্থায়ী কমিটি ঠিক করবে। মন্ত্রিসভায় পাস হওয়া আইনের খসড়ায় কোনো শব্দ বা বাক্যের কারণে এমন প্রশ্ন উঠলে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা তা পরিশুদ্ধ করবেন। যে আইনটি আসছে, সেটি পরীক্ষা-নিরীক্ষার শেষ পর্যায়ে এখানে (সংসদে) এসেছে। এখানে প্রচলিত আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো বাক্য যদি আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেটি তারা শুদ্ধ করবেন।

বিষয়টি নিয়ে ‘ভুল বোঝাবুঝির অবকাশ নেই’ মন্তব্য করে মন্ত্রী বলেন, যে কোনো বাহিনীকে প্রচলিত ফৌজদারি আইন মেনে কাজ করতে হয়। আমি একটি কথা স্পষ্ট করে বলে দিচ্ছি এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। এখানে আমি শুনতে পাচ্ছি অনেক জায়গায় প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে, পুলিশের ক্ষমতা আনসার নিয়ে যাচ্ছে… এগুলো প্রপাগান্ডা, সমস্ত মিস ইনফরমেশন। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা সবসময় বলি আমাদের দুটো ফোর্সই আমাদের নিরাপত্তা বাহিনী সদস্য।

কেএসএইচ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর