মেহেরপুর-১: বড় দুই দলে বিভক্তি কম, জমবে ভোটের লড়াই

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৫:০৮ পিএম

নির্বাচনী আলোচনায় সরব হচ্ছে বাংলাদেশের অস্থায়ী রাজধানী মেহেরপুরের মুজিবনগর ও সদর উপজেলা মিলিয়ে মেহেরপুর-১ আসন। আওয়ামী লীগের ছয়জন প্রার্থী এবার দলের কাছে মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, যিনিই মনোনয়ন পান না কেন, তার পক্ষেই কাজ করবেন সবাই।

এদিকে, বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় আছেন একজন সাবেক সংসদ সদস্য এবং গতবারের দলের মনোনীত প্রার্থী। এছাড়া জামায়াতে ইসলামীও প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। এখানে জাতীয় পার্টির অবস্থা একেবারেই করুণ হলেও বর্তমানে নির্বাচনকে সামনে রেখে আবারও মাঠে নেমেছে দলটির নেতাকর্মীরা।

দেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত মেহেরপুর-১ আসন। মুজিবনগর ও সদরের অর্থনীতির পুরোটাই কৃষি নির্ভর। কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিলো, এখানকার সবজি রপ্তানি না করতে পারা এবং কোন সংরক্ষণাগারের ব্যবস্থা না থাকা। সঙ্গে রয়েছে কৃষি উপকরণের লাগামহীন দাম বাড়ার অভিযোগ।

এই এলাকায় অবকাঠামো উন্নয়ন হয়েছে। তবে তারা বলছেন, এলাকায় রেললাইনের সংযোগ এবং সীমান্তে চেকপোস্ট বসানোর কাজ না হওয়ায় ক্ষোভ রয়েছে। ভোটাররা বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি কতটুকু পূরণ করতে পেরেছে সরকার, তা নির্ধারণ করবে আসন্ন ভোটের জয়-পরাজয়।

মেহেরপুর-১: বড় দুই দলে বিভক্তি কম, জমবে ভোটের লড়াই

ভোটাররা বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে বিশ্ববিদ্যালয়, কৃষি গবেষণা কেন্দ্র ও স্থলবন্দর স্থাপনের কথা বলা হলেও তা পূরণ হয়নি। তবে, সড়ক যোগাযোগের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই হিসেব-নিকেশ আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

এই আসনে ১৯৯১ সাল থেকে ২ বার বিএনপি ও ৩ বার আওয়ামী লীগ জয়ী হয়েছে। বর্তমানে আসনটি আওয়ামী লীগের দখলে। বর্তমানে এই আসনের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আগামী নির্বাচনেও তিনি নৌকার মাঝি হওয়ার প্রত্যাশা জানিয়েছেন।

আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা সবাই রয়েছেন ফুরফুরে মেজাজে। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীদেরই শঙ্কা এই অতি আগ্রহ শেষ পর্যন্ত কোন্দলে রূপ নিতে পরে। পাশাপাশি তারা এও আশা করেন, চাঁদাবাজি, ছিনতাই, চুরি না থাকায় ভোটারও আবারও নৌকায় ভোট দেবেন।

ফরহাদ হোসেন বলেন, নির্বাচনের জন্য আমাদের কর্মকাণ্ড অনেক আগেই শুরু হয়েছে। আমরা মেহেরপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন করেছি। তার আগে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের কাউন্সিল সম্পন্ন করেছি। সেক্ষেত্রে দলের কাউন্সিলগুলো হয়েছে এবং দল সব সময় প্রস্তুত।

২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেয়া হয় ফরহাদ হোসেনকে। মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হন তৎকালীন শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। বিএনপি নির্বাচনে না যাওয়ায় এ দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। বিজয়ী হন ফরহাদ হোসেন।

বর্তমানে তিনি এই আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনাকালে তিনি সারাদেশে পরিচিত মুখ হয়ে উঠেন। এ আসনটিতে দলের মধ্যেই নেতৃত্বের দ্বন্দ্ব থাকলেও একক নেতা হিসেবে কর্মীদের সমর্থন আদায় করতে পারেনি অন্য কেউ।

মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এই আসনটিতে ব্যাপক পরিবর্তন আসে। এখন সন্ত্রাসী, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড কমেছে। নদী খনন, মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনুমোদন, স্বাধীনতা সড়কের উদ্বোধন হয়েছে।

মেহেরপুর-১: বড় দুই দলে বিভক্তি কম, জমবে ভোটের লড়াই

ফরহাদ হোসেন ছাড়াও মনোনয়নের দৌড়ে আছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা এম এ এস ইমন, গোলাম রসুল এবং সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন।

তবে এসব নেতাদের বেশিরভাগই বলেছেন, তারা নিজেরা মনোনয়ন না পেলেও সমস্যা নেই। কিন্তু বর্তমান জেলা আওয়ামী লীগ সভাপতি বর্তমান সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে মনোনয়ন দিলে কেউ আওয়ামী লীগের হয়ে ভোট করবেন না।

এদিকে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এখনো আন্দোলনের মাঠে রয়েছে বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে দলটির মধ্যে। তবে দাবি পূরণ হলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। তাই এখন থেকেই প্রস্তুতি দিচ্ছে দলটির নেতাকর্মীরা।

এ আসনটিতে বরাবরই প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ আর বিএনপি থেকেই সংসদ সদস্য হয়ে আসছে। এরশাদের সময় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল জাতীয় পার্টি থেকে। তবে জাতীয় পার্টির অবস্থা একেবারেই করুণ হলেও বর্তমানে নির্বাচনকে সামনে রেখে আবারও মাঠে নেমেছে দলটির নেতাকর্মীরা।

বিএনপি অনেকটাই ঘর গুছিয়ে নিয়েছে। নেতাকর্মীরা বলছেন, যে কেউই মনোনয়ন চাইতে পারেন। কে মনোনয়ন পাবেন তা নির্ধারণ করবে দলের হাইকমান্ড। মনোনয়ন দৌড়ে আছেন বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন।

মেহেরপুর-১: বড় দুই দলে বিভক্তি কম, জমবে ভোটের লড়াই

মাসুদ অরুণ বলেন, বর্তমানে মেহেরপুরে বিএনপি অত্যন্ত সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। গণতন্ত্রে বিশ্বাসী নেতা-কর্মীদের ভিন্নমতও অস্বাভাবিক বিষয় নয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে দলের মধ্যে কোনো বিভেদ থাকবে না। সবাই ঐক্যবদ্ধ থেকেই দলের প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করবে।

দীর্ঘদিন পরে এককভাবে প্রচারণা শুরু করেছে জামায়াতের জেলা আমির মাওলানা মো. তাজউদ্দীন খান। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমাদের দলীয় প্রতীক ব্যবহারে সমস্যা না থাকলে নির্বাচনে অংশগ্রহণ করব। জামায়াত নির্বাচন করতে না পারলেও স্বতন্ত্র হিসেবেও প্রস্তুতি আছে।

মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে মেহেরপুর-১ আসন গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৬৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ২১ আর মহিলা ভোটার ১ লাখ ৫৬ হাজার ৬৬৯ জন।

এআরএস

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর