নির্বাচন, রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে একাত্তরের মুখোমুখি পার্থ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম

আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল রাজনীতি ছাড়া সব কিছুই করেছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ রাজনীতির বাইরে চলে গেছে।  

আওয়ামী সরকারের পতনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বাংলাদেশ এর আগে কোনো রাজনৈতিক স্বৈরাচার দেখেনি। প্রশাসনের পাশাপাশি তাদের দলীয় ক্যাডার ছিলো সারা বাংলাদেশে। আওয়ামী লীগ গভীরভাবে প্রোথিত একটি রাজনৈতিক। ফলে স্বাভাবিকভাবেই সময়টা একটু বেশি লেগে যায়। আন্দোলন একটা চলমান প্রক্রিয়া ছিলো। আমরা জানতাম এটা (সরকারের পতন) হবে। যার কারণে এই আন্দোলন আওয়ামী লীগ আর নিয়ন্ত্রণ করতে পারেনি। 

একাত্তর টেলিভিশনের সিওও এবং বার্তা প্রধান শফিক আহমদকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসব কথা বলেন বিজেপি চেয়ারম্যান।

একাত্তরের মুখোমুখি হয়ে নির্বাচন ছাড়াও রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন আন্দালিব রহমান পার্থ। 

সাক্ষাৎকারটি দেখতে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলের লিংকে ক্লিক করুন। 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর