‘টাকা পে’ কার্ড চালু হচ্ছে সকালে

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১০:১১ এএম

ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সের মতো আন্তর্জাতিক কার্ড সেবার একটি স্থানীয় বিকল্প হিসেবে দেশে চালু হতে যাচ্ছে ‘টাকা পে’ কার্ড।  

বুধবার এই ডেবিট কার্ডের উদ্বোধন করা হবে।

 বাংলাদেশ ব্যাংক এ কার্ড চালু করছে। প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক, বেসরকারি খাতের দি সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক টাকা পে কার্ড সেবা দেবে। অন্য ব্যাংকগুলো ধীরে ধীরে টাকা পে কার্ড চালু করবে।

টাকা পে কার্ডের লেনদেন নিষ্পত্তি হবে বাংলাদেশ ব্যাংকের অধীন ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে। এখন এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গেলে এই এনপিএসবি সুবিধা ব্যবহার করেন। এ সেবা পুরোপুরি দেশীয় ব্যবস্থাপনায় চলার জন্য খরচও কমে আসবে। কমবে বৈদেশিক মুদ্রা খরচ।

সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্ড উদ্বোধন করবেন। এরপর সোনালী ব্যাংকের দুজন মুক্তিযোদ্ধা গ্রাহক টাকা পে কার্ড দিয়ে সিটি ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন করবেন। পাশাপাশি ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে ই-কমার্স লেনদেনের পরিকল্পনা আছে বলে জানা গেছে।

আপাতত দেশের মধ্যে এই সেবা চালু হবে। ভবিষ্যতে টাকা পে কার্ড ভারতেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

গত ১৮ জুন এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছিলেন, চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে প্রতিবছর বাংলাদেশ থেকে অনেকে ভারতে যান। এজন্য মার্কিন ডলার কিনে ভারতে গিয়ে রুপিতে রূপান্তর করতে হয়। এতে ভ্রমণকারীর প্রায়ই বিনিময় হারে লোকসান হয়। এটি ভারতে ভ্রমণকারী বাংলাদেশিরা অর্থ প্রদানের জন্য ব্যবহার করতে পারবেন। এই ডেবিট কার্ডের মাধ্যমে মানুষ টাকা বা রুপি উত্তোলন করতে পারবেন।

টাকা পে কার্ড ব্যবহারের মাধ্যমে ভ্রমণকারীকে এই বাড়তি খরচ থেকে বাঁচবেন।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, শুরু থেকেই দেশের সব এটিএম, পয়েন্টস অব সেলস ও অনলাইন প্ল্যাটফর্মে এই কার্ড ব্যবহার করা যাবে। শুরুতে এটি ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করা গেলেও ভবিষ্যতে টাকা পে ক্রেডিট কার্ডও আসবে। এই কার্ডের নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে ম্যাগনেটিক স্ট্রিপ। তবে এখন সব ব্যাংকের কার্ডেই বাড়তি নিরাপত্তা সংবলিত নতুন ইএমভি প্রযুক্তি চালু হয়েছে। ধীরে ধীরে টাকা পে কার্ডও ইএমভি প্রযুক্তি আনা হবে।

এআর
আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। 
২০২৫ সালে সৌদি আরব বাংলাদেশি নাগরিকদের জন্য মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে, যার মধ্যে সাড়ে ৭ লাখই ছিল কাজের ভিসা।
পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে জার্মানিতে যেতে শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে অপেক্ষা করতে হয় তিন থেকে সাড়ে তিন বছরও। দ্রুতই এ অবস্থার উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন...
বাংলাদেশে ফ্রান্স ভিসা সেবা চালু করলো ভিএফএস গ্লোবাল। এর মধ্যে দিয়ে ঢাকায় আধুনিক ভিসা আবেদনকেন্দ্রের যাত্রা শুরু হলো।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর