কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনসহ তিন কন্যাশিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট পশ্চিমপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো বাঁশকাইট পশ্চিমপাড়ার বাসিন্দা সালাম মিয়ার মেয়ে আমেনা (১২) ও সামিয়া (৬) এবং কাউসার মিয়ার মেয়ে সাদিয়া (৭)।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই দুপুরে গ্রামের সুরুজ মিয়ার পুকুর ঘাটে গোসল করতে যায় সমবয়সী দুই বোন ও তাদের বান্ধবী। দীর্ঘসময় পরেও ফিরে না আসলে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘাটের পাশে জুতা ভাসতে দেখে লোকজন। পরবর্তীতে পুকুরে সন্ধান করে ওই তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বিবেচনা করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
ফকিরহাটে মামাবাড়িতে পানিতে ডুবে যুবকের মৃত্যু