দুমকিতে ৪২ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার, মূলহোতা পলাতক

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০১:০৭ পিএম

পটুয়াখালীর দুমকিতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা। শনিবার বিকাল তিনটার দিকে উপজেলার সাতানী গ্রামের ভাঙ্গার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. ফিরোজ খান (৩৮) দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের সালমান খানের ছেলে এবং মো. খোকন শরীফ (৩০) পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোসলেম শরীফের ছেলে।

এসময় টের পেয়ে মূলহোতা ও মাদকের মালিক পালিয়ে যান। পলাতক আসামি হলেন কালাম হাওলাদার মৌকরন ইউনিয়নের কালিকাপুর গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা শাখা জানায়,  শনিবার বিকাল তিনটায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। দুমকির ভাঙ্গার মোড় এলাকায় একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।  এসময় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় দুইজনকে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় মূলহোতা কালাম। 

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা বিভাগ ও পটুয়াখালী অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরকারি পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন জানান, গাঁজার এই চালানটি নৌপথে ট্রলারযোগে চাঁদপুর থেকে দুমকির লেবুখালী আনা হয়েছিল। সেখান থেকে সড়কপথে ইজিবাইকে করে নেয়ার পথে আটক করা হয়। 

এ ব্যাপারে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে আসামি করে মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক দুই আসামিকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।  অপর এক আসামি পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

 

একাত্তর/জো
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর