গাঁজা বিক্রির টাকা বাটোয়ারার দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ পিএম

কিশোরগঞ্জ শহরে চার কেজি গাঁজা বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে একমাত্র ছেলের হাতে হত্যার শিকার হয়েছেন বাবা আব্দুল আওয়াল। আর এ হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন আব্দুল আওয়ালের স্ত্রী ও মেয়ের জামাই।

বুধবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় এ ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঘাতকপুত্র রাসেল। এরপর কারাগারে পাঠানো হয়েছে তাকে। এর আগে, নিহতের ছেলে মো. রাসেলকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার শিবু মার্কেট বটতলা রেললাইন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালতে রাসেল জানান, চার কেজি গাঁজা বিক্রির টাকা নিয়ে তার পিতা আব্দুল আওয়ালের সাথে তার মা রেহানা বেগম ও ভগ্নীপতি তামিমের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই ১০ সেপ্টেম্বর রাতে রাসেলসহ তিনজন আব্দুল আওয়ালকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক রাত আড়াইটার দিকে আব্দুল আওয়ালের দোকানের সাটারে জোরে শাবল দিয়ে আঘাত করতে থাকেন তিনি।  

স্বীকারোক্তি তিনি জানান, আব্দুল আওয়াল দোকান থেকে বের হলেই মেয়ের জামাই তামিম আব্দুল আওয়ালের চোখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন। এতে আব্দুল আওয়াল চোখে কিছু দেখতে না পেয়ে চিৎকার করতে থাকেন। এ অবস্থায় আব্দুল আওয়ালকে তারা শাবল দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করেন। 

স্থানীয়রা আব্দুল আওয়ালকে দ্রুত উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। ওইদিন বিকেলে আব্দুল আওয়াল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়। পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা সাখরুল হক খান মামলাটির তদন্তভার নেয়ার পর নিহত আব্দুল আওয়ালের ছেলে রাসেলকে মঙ্গলবার রাতে সাড়ে ১১টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে। 

তদন্তকারী কর্মকর্তা সাখরুল হক খান জানান, পুরো পরিবারটি মাদক কারবারের সাথে জড়িত। মাত্র চার কেজি গাঁজা বিক্রির টাকার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডটি ঘটেছে বলে তিনি জানান।

কিশোরগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মো. শাহাদাত হোসেন জানান, পিবিআই মূল আসামিকে গ্রেপ্তার করে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে। এতে জড়িত বাকিদের দ্রুতই গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর