নজরুলের গান নিয়ে ক্ষমা চাইলো পিপ্পার নির্মাতারা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম

অবশেষে ক্ষমা চাইলেন ‘পিপ্পা’ সিনেমার প্রযোজক প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর। এই সিনেমাতেই ব্যবহার করা হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত দেশাত্মবোধক গান ‘কারার ওই লৌহ কপাট’। এই গানের সুর ও আবেদন বিকৃত করার অভিযোগে শুরু থেকেই সোচ্চার হন দুই বাংলার শিল্পী সমাজ। 

গেলো শুক্রবার মুক্তি পায় রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ছবি ‘পিপ্পা’। এই ছবিতে নজরুলের ‘কারার ওই লৌহ কপাট’ গানটিতে সুর বিকৃতি নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একযোগে শুরু হয় প্রতিবাদ। ছবিটির সঙ্গীত পরিচালক এ আর রহমান। তার এমন কাণ্ডে হতবাক সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। ওঠে প্রতিবাদ। 

কিন্তু এনিয়ে রোববার পর্যন্ত কোন প্রতিক্রয়া জানায়নি ছবিটির নির্মাতা ও এ আর রহমানের কেউ। শেষ পর্যন্ত গানটি নিয়ে কথা বললেন পিপ্পার প্রযোজক সিদ্ধার্থ রায়। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তার সংস্থা জানায়,  প্রযোজক, পরিচালক ও সঙ্গীত পরিচালক নজরুল পরিবার থেকে স্বত্ব নেয়ার পরেই গানটিকে তৈরি হয়েছে। 

নজরুলের গান নিয়ে ক্ষমা চাইলো পিপ্পার নির্মাতারা

সিদ্ধার্থ রায় ফিল্মস পোস্টে বলা হয়, এ গানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, সঙ্গীত পরিচালক ও পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি। নজরুল ইসলাম এবং তাঁর সৃষ্টির প্রতি আমাদের মনে গভীর শ্রদ্ধা রয়েছে।

নির্মাতারা আরও লেখেন, নজরুল-কন্যা কল্যাণী কাজী এবং তাঁর পুত্র কাজী অনির্বাণের থেকে যাবতীয় নিয়ম মেনে যে এই গানের স্বত্ব নেয়া হয়েছিল। গানটির ঐতিহাসিক তাৎপর্যকে শ্রদ্ধা জানানোই আমাদের উদ্দেশ্য ছিল। গানের কথা ব্যবহার এবং সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আমরা মূল গানটিকে ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যেহেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, সেখানে আমাদের পদক্ষেপ যদি কারও আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে, গানটির সুরকার এ আর রহমান এখন কোন প্রতিক্রিয়া দেননি। 

 

এআর
অস্কার জয়ী সংগীত পরিচালক এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু তাদের ২৯ বছরের বৈবাহিক সম্পর্কে যতি টানতে যাচ্ছেন।
টলিউডের পর্দায় এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক নির্মাণ হতে যাচ্ছে। কবির চরিত্রে মুখ্য ভূমিকায় দেখা যাবে কিঞ্জল নন্দকে। সিনেমাটি নির্মাণ করছেন আব্দুল আলিম।
এবার রহমানের সুর করা স্লামডগ মিলিয়নার সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউডের খ্যাতনামা পরিচালক রাম গোপাল বর্মা।
কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে শুরু হবে এবারের ঈদ ‘ইত্যাদি’। প্রতি বছরের মতো এবারও থাকছে ভিন্ন ধারার কিছু আয়োজন।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর